রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে জাতীয় পার্টির তিন প্রস্তাব

আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ০৯:০৫ পিএম

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত রাজনৈতিক সংলাপে অংশ নিয়ে তিনটি প্রস্তাবনা পেশ করেছে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)।

জাতীয় পার্টির (জাপা) ৮ সদস্যের প্রতিনিধিদল সোমবার (২০ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে বঙ্গভবনে প্রবেশ করে।

সংলাপ শেষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, তিনটি প্রস্তাব দিয়েছে জাপা। নির্বাচন কমিশন গঠনে আমরা আইন করতে বলেছি। আইন না মানলে কমিশনের সাজার বিধান থাকতে হবে নতুন আইনে। প্রয়োজনে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারেন। সরকার চাইলে জাতীয় পার্টি সহায়তা করতে পারে।

তিনি আরও জানান, সার্চ কমিটির জন্য চার থেকে পাঁচজনের নাম দেওয়া হয়েছে রাষ্ট্রপতিকে৷

নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির এ সংলাপ। সার্চ কমিটির মাধ্যমে গঠিত কমিশন নিরপেক্ষ হতে পারে না দাবি করে বিএনপি বলছে, এ সংলাপে অংশ নেবে না তারা।

আরও পড়ুন: 'বিএনপি’র মধ্যে একটা না রোগ আছে, সবকিছুতেই যেন না’

উল্লেখ্য, সংবিধানের ১১৮ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, বাংলাদেশের একটি নির্বাচন কমিশন থাকবে এবং উক্ত বিষয়ে প্রণীত আইনের বিধানাবলিসাপেক্ষে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনারকে ও অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করবেন।

কিন্তু গত ৫০ বছরেও হয়নি নির্বাচন কমিশন গঠনের সেই আইন। আগামী ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে বর্তমান কমিশনের মেয়াদ। তাই নতুন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছেন রাষ্ট্রপতি।

এ পর্যন্ত গঠিত ১২টি নির্বাচন কমিশনের মধ্যে শেষ দুটি কমিশন রাষ্ট্রপতি সার্চ কমিটির মাধ্যমে গঠন করেন।


একাত্তর/এসএ
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে কোনো ভোট কারচুপি করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম।
বগুড়া ও শেরপুরে ‘ভোট ডাকাতি’ ও হামলার প্রতিবাদে সেই দুই আসনের নির্বাচন বাতিল করে অবিলম্বে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
নির্বাচনী ফলাফল পরবর্তী এক ফেসবুক পোস্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, রাজনৈতিক ভাগ্য পরিবর্তিত হয় এবং বর্তমানে প্রাপ্ত ৭৭টি আসন তাদের জন্য এক শক্ত ভিত্তি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠনের ব্যাপারে আত্মবিশ্বাস ব্যক্ত করেছে বিএনপি। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর গুলশানে দলের নির্বাচন পরিচালনা কমিটির...
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর