ব্যক্তি নয়, দলেই আস্থা রাখি: আইভী

আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ০৫:২৩ পিএম

কোনো ব্যক্তি নয়, দল ও প্রধানমন্ত্রীর ওপরই সবচেয়ে বেশি আস্থা রাখেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। 

মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে প্রচারে নেমে আবারো দলের ওপরে নিজের আস্থার কথা জানান আইভী। 

নির্বাচনে নিজের প্রতিপক্ষ সম্পর্কে আইভী বলেন, নির্বাচনী কৌশল হিসাবে তৈমুর আলম নানা ধরনের অভিযোগ করছেন। এসময় আইভী সব সন্ত্রাসী ও অস্ত্রধারীদের আটক করারও দাবি জানান। 

এদিকে, নির্বাচনী প্রচারে নামার আগে এক সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম অভিযোগ করেন, সরকার দলের এমপি নৌকার প্রার্থীকে আনুষ্ঠানিক সমর্থন দিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করছেন। 

তিনি বলেন, শামীম ওসমান আইভীকে আনুষ্ঠানিক সমর্থন দিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। নির্বাচন কমিশন ও প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করছে না বলেও অভিযোগ করেন তিনি। 

আরও পড়ুন: নবনির্বাচিত ইউপি সদস্যকে গুলি করে হত্যা

অন্যদিকে, সোমবার এক সংবাদ সম্মেলনে নৌকার প্রার্থীকে প্রকাশ্যে সমর্থন দেন সংসদ সদস্য শামীম ওসমান। নাসিক নির্বাচনে শামীম ওসমান কার হয়ে কাজ করছেন, এই বিতর্কের মধ্যে জনসম্মুখে নৌকা প্রার্থীর প্রতি সমর্থন জানান তিনি। 

তবে সংবাদ সম্মেলনে মেয়র পদে নৌকার প্রার্থী আইভীর নাম একবারও উচ্চারণ করেননি প্রভাবশালী ওসমান পরিবারের এই সদস্য, যার সাথে রয়েছে তার দীর্ঘদিনের রাজনৈতিক দ্বৈরথ।


একাত্তর/এসজে
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে কোনো ভোট কারচুপি করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রোববার (১০ মে) আদালত এই আদেশ দেন। এর ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন...
বগুড়া ও শেরপুরে ‘ভোট ডাকাতি’ ও হামলার প্রতিবাদে সেই দুই আসনের নির্বাচন বাতিল করে অবিলম্বে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর