রাষ্ট্রপতির সাথে সংলাপে জাকের পার্টি, কল্যাণ পার্টি ও বিজেপি

আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ০৫:১৩ পিএম

নির্বাচনে যেকোন ধরণের হানাহানি, মারামারি, সহিংসতা ঠেকাতে রাষ্ট্রপতিকে ইভোটিংসহ চার দফা প্রস্তাবনা দিয়েছে জাকের পার্টি।

বৃহস্পতিবার সন্ধ্যায় ছয় সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল নিয়ে বঙ্গভবনে সংলাপে বসে জাকের পার্টি। রাষ্ট্রপতির ডাকা সংলাপে এই প্রস্তাবনা দিয়েছেন দলটির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল। 

সংলাপ শেষে সাংবাদিকদের তিনি বলেন, কোনো বিশেষ দলের জন্য বারবার সংবিধান সংশোধন করা দৃষ্টিকটু। বলেন, এতে দেশের ভাবমূর্তি বাইরের দেশগুলোর কাছে খুন্ন হয় বলে মনে করে জাকের পার্টি। 

নির্বাচনের ফলাফলকে প্রশ্নমুক্ত রাখতে প্রয়োজনে নির্বাচন কমিশন আইন সরকার করতে পারে বলেও মনে করে দলটি। তারা বলছে, দেশে ডিজিটালের যে ছোঁয়া লেগেছে, মানুষ এখন ঘরে বসে মোবাইলের মাধ্যমে টাকা যেভাবে লেনদেন করছে ঠিক সেই ভাবে সরকার চাইলে ঘরে বসে ভোটেরও ব্যবস্থা করতে পারে। 

এদিকে আট সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল নিয়ে রাষ্ট্রপতির সাথে সংলাপে অংশ নিয়ে বিএনপি নেত্রী খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি জানিয়েছে কল্যাণপার্টি। নির্বাচন কমিশন গঠন নিয়ে আইন করার দাবিসহ এসময় তারা আট দফা প্রস্তাবনাও দিয়েছে। কল্যাণপার্টি মনে করে সরকারের সদিচ্ছা থাকলে এখনো আইন করার যথেষ্ট সময় আছে, আর যদি তা সম্ভব না হয় সেক্ষেত্রে অধ্যাদেশের দাবি জানিয়েছে কল্যাণপার্টি।

এদিকে রাষ্ট্রপতির সাথে সংলাপে অংশ নিয়ে বিএনপি চেয়ারপার্সনের বিদেশে সুচিকিৎসার দাবিসহ চার দফা প্রস্তাবনা দিয়েছে আন্দলিব রহমান পার্থ'র জাতীয় পার্টি। ৫০ বছরে দেশে নির্বাচন কমিশন আইন না থাকাকে দুঃখজনক অভিহিত করে তারা রাষ্ট্রপতিকে জানিয়েছেন নির্বাচন কমিশন গঠনে আইন করা শুধু সরকারের  সদিচ্ছা উপরই নির্ভর করে। তারা চান এই আইন হোক এবং সুস্থ একটি রাজনৈতিক পরিবেশ ফিরে আসুক।


একাত্তর/ এনএ

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। 
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলের সদ্য পদত্যাগী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হয়েছে। ড. আবদুল মঈন খানের প্রস্তাবে এবং গয়েশ্বর...
রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রার্থী হিসেবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি দলের মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ...
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে জাতীয় সংসদের কোনো বিশেষ অধিবেশন আহবান করা হচ্ছে না বলে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি জানান, বিএনপির রাষ্ট্রপতি পদের প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি; এ...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর