দেশবিরোধী প্রচারে বিএনপির ব্যয় সাড়ে ৩১ কোটি টাকা: শাহরিয়ার

আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ০৯:৩৭ পিএম

দেশবিরোধী প্রচারণার জন্য বিএনপি দুইটি মার্কিন প্রতিষ্ঠানকে সাড়ে ৩১ কোটি টাকা দিয়েছে বলে দাবি করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

তিনি বলেন, দেশের সংস্কৃতি ও মূল্যবোধ ব্যাহত, দেশি পণ্যের বাজার বাধাগ্রস্ত, যুদ্ধাপরাধীদের বিচার প্রশ্নবিদ্ধ এবং ঢাকা-ওয়াশিংটন সম্পর্কে অস্বস্তি বাড়াতে লবিস্টরা কাজ করছে।

যুক্তরাষ্ট্রে বিএনপির লবিস্ট নিয়োগ নিয়ে সোমবার সংসদে নানা তথ্য তুলে ধরেন তিনি। পরের দিন মঙ্গলবার সেসব তথ্যের বিস্তারিত জানাতে গণমাধ্যমের মুখোমুখি হন শাহরিয়ার আলম। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে  প্রতিমন্ত্রী বিএনপির লবিস্ট নিয়োগের দালিলিক প্রমাণ থেকে চুম্বক অংশ তুলে ধরেন। তিনি জানান, এসব দলিলের কপি বাংলাদেশ ব্যাংকে দেয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, বিএনপি তাদের কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানা ব্যবহার করে ২০১৮ সাল পর্যন্ত প্রায় সাড়ে ৩১ কোটি টাকা ব্যয় করে যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছিলো।

তিনি জানান, বিএনপি-জামায়াত বিদেশি লবিস্ট নিয়োগে আটটি চুক্তি করেছে। এর মধ্যে তিনটি চুক্তি করেছে বিএনপি। এই তিন চুক্তিতে বিএনপি সাড়ে ৩৭ লাখ ডলার ব্যয় করেছে। বিএনপি অফিসের ঠিকানাও চুক্তির কপিতে উল্লেখ করা হয়েছে। জামায়াতের চুক্তির কপিতে প্রতিষ্ঠানটির ঠিকানা দেয়া নেই। তবে চুক্তির কপিতে তাদের নাম রয়েছে।

আরও পড়ুন: বুড়িগঙ্গা নদীর শ্যামপুর অংশের পানি দূষণের শীর্ষে

এসব লবিস্টরা বাংলাদেশের মূল্যবোধ ও সংস্কৃতি হোঁচট খায় এমন পদক্ষেপ নিতে নিজেদের দেশে প্রচারণা চালাচ্ছে। চেষ্টা চলেছে মুক্তবাজার অর্থনীতিতে বাংলাদেশের উন্নতি ঠেকানোর।

শাহরিয়ার আলম বলেন, বিএনপি-জামায়াত দেশের বিরুদ্ধে প্রচারণায় বিদেশি লবিস্টের সঙ্গে চুক্তি করেছে, সেসব চুক্তির কপি মঙ্গলবারই বাংলাদেশ ব্যাংকে পাঠানো হবে।

তিনি জানান, যুক্তরাষ্ট্রের আইনে লবিস্ট নিয়োগে চুক্তির অনুমোদন রয়েছে। তবে এই চুক্তির অর্থ কীভাবে এলো, সরকার সেই বিষয়টি খতিয়ে দেখতে চায়। 

সরকার কোন লবিস্ট নিয়োগ করেনি উল্লেখ করে তিনি বলেন, বিএনপি জামায়াতের অপপ্রচার বন্ধে মার্কিন একটি পিআর প্রতিষ্ঠানের সাথে চুক্তি আছে। 

এমন অবস্থায় আমেরিকার অবস্থান পরিবর্তনের জন্য লবিস্ট নয় বরং দ্বিপাক্ষিক আলোচনার মধ্যে দিয়েই ফলাফল আসবে বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।


একাত্তর/এসজে

এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর