নিত্যপণ্য নিয়ে বামের হরতালে বিএনপির সমর্থন

আপডেট : ১২ মার্চ ২০২২, ১০:০৭ পিএম

নিত্যপণ্যের দাম কামানোর দাবিতে ২৮ তারিখে বাম জোটর ডাকা হরতালে সমর্থন দিয়েছে বিএনপি। নেতারা বলছেন, মানুষের দুর্ভোগ কমানোর সব কর্মসূচিতে সমর্থন দেবে বিএনপি।

গেল ২৬ ফ্রেরুয়ারি নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে সারাদেশে বিক্ষোভ-প্রতিবাদ করে আসছে বিএনপি। তারই অংশ হিসেবে সাধারণ ক্রেতাদের আন্দোলনে যুক্ত করতে শনিবার বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ করেন কেন্দ্রীয় নেতারা।

শনিবার (১২ মার্চ) দুপুরে রাজধানীর বনানী কাঁচাবাজার থেকে লিফট বিতরণ শুরু হয়। এ সময় ঢাকা উত্তর মহানগর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান বলেন, জনগণের ওপর দ্রব্যমূল্য চেপে বসেছে। সে জন্য বিএনপি দিয়েছে নানা কর্মসূচি।

তিনি বলেন, ২৬ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপি সমাবেশ করেছে। এরপর ২৮ ফেব্রুয়ারি সব মহানগরে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সমাবেশ ও লিফলেট বিতরণ হয়েছে। ২ মার্চ দেশের সব জেলা সদরে এই কর্মসূচি পালন করা হয়।

এরপর ৫ তারিখ উপজেলায় পালন করা হয় কর্মসূচি। আর ১২ মার্চ দেশের গ্রাম, হাট-বাজার, বন্দরে, বাসস্ট্যান্ডে, লঞ্চ টার্মিনালের লিফলেট বিতরণ করা হচ্ছে।

আরও পড়ুন: করোনা: কমেছে মৃত্যু, শনাক্ত ও শনাক্তের হার

পণ্যের দাম কমিয়ে জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনার দাবি জানিয়ে আমান বলেন, এই দাবির প্রতি সরকার কর্ণপাত করছে না। কারণ এই সরকার জনগণের সরকার নয়। জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়।

জনগণের পক্ষে দাঁড়ানোর জন্য বিএনপি সব সময় রাস্তায় থাকবে বলে জানান আমানউল্লাহ আমান। তিনি বলেন, গণতন্ত্র পূর্নপ্রতিষ্ঠার জন্য, জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য বিএনপি মাঠে আছে-থাকবে।


একাত্তর/আরবিএস  

বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর