কথা বললে শিরচ্ছেদও হতে পারে: মির্জা ফখরুল

আপডেট : ৩০ মার্চ ২০২২, ০৯:০৯ পিএম

সংসদে উত্থাপিত গণমাধ্যম কর্মী আইনের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই আইন করছে সংসদের সদস্যরা, যারা নির্বাচিত হয়নি। যারা বিনা ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতা দখল করে বসে আছে, তারা আইন তৈরি করবে গণমাধ্যমের জন্য। সেটার কি অবস্থা দাঁড়াবে আমরা জানি। আর এখানে কথা বলার কোনো স্বাধীনতা তো নেই-ই, কথা বললে শিরচ্ছেদও হতে পারে, এ রকম একটা পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে।

বুধবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বিএফইউজের সাবেক সভাপতি রুহুল আমিন গাজীর কারামুক্তি উপলক্ষে এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  মির্জা ফখরুল বলেন, নতুন হচ্ছে উপাত্ত সংরক্ষণ আইন। ৩৪ পৃষ্ঠার খসড়া দিয়েছে। কিছু দিন আগে দিলো সোশ্যাল মিডিয়া কন্ট্রোল করবে তারা। বক্তব্যগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবে এবং প্রয়োজন হলে উড়িয়ে দিতে পারবে। 

সাংবাদিকদের ওপর অত্যাচার নতুন কোনো ঘটনা নয় মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, যারা ক্ষমতায় থাকেন তারা সব সময় সত্য কথা বলা বা লেখা মানুষদের বাধা দেওয়ার চেষ্টা করেন। তাদের নির্যাতন করেন, কারাগারে নিক্ষেপ করেন। অনেক সময় তাদের গুম করেন বা মেরে ফেলেন। সাগর-রুনির মতো সাংবাদিক দম্পতির হত্যাকারীদের এখনও খুঁজে বের করতে পারেনি।

ফখরুল আরও বলেন, যুদ্ধ যখন হয়, সংগ্রাম যখন হয় তখন দালাল থাকে। বিভিন্ন রকমের মানুষ থাকে যারা ফায়দা নিতে চায়। এগুলো কাটিয়ে আমাদের ঐক্য সৃষ্টি করতে হবে। সেটা হতে হবে ইস্পাত দৃঢ় ঐক্য। সেই ঐক্যের মধ্য দিয়ে বাংলাদেশকে আমরা মুক্ত করবো। আমরা লেখার স্বাধীনতা নিশ্চিত করবো। এটা আমাদের দায়িত্ব, এই দেশকে মুক্ত করা, গণতন্ত্রকে মুক্ত করা, স্বাধীনতাকে ফিরিয়ে আনা।

ন্যায্যমূল্যের কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, জোর গলায় বলা হচ্ছে, ১ কোটি কার্ড দেওয়া হয়েছে গরিব মানুষদের। পত্রিকাতেও এসেছে, আমার ঠাকুরগাঁওয়ে যাকে কার্ড দিয়েছে তিনি হলেন আওয়ামী লীগের মহিলা দলের সভানেত্রী। তার দোতলা বাড়ি। পাশেই একজন দুস্থ, গরিব মানুষ যার টিনের চালাও নেই—সে কোনো কার্ড পায় না। এই অবস্থা দেশের।

বিএনপি মহাসচিব বলেন, খুব জোর গলায় বলা হচ্ছে, গরিব এক কোটি মানুষদের এক কোটি কার্ড দেওয়া হয়েছে। অথচ আজকে পত্রিকায় দেখতে পারবেন, আমার নিজ জেলা ঠাকুরগাঁয়ে একজনকে কার্ড দিয়েছে- যিনি হচ্ছেন জেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী। তার দোতালা বাড়ি আছে। অথচ তার পাশেই গরিব মানুষ, যার ঘরে ভাতের চাল নেই। থাকার জন্য ঘরও নেই। সে কোনো কার্ড পায়নি। এটা কেবল ঠাকুরগাঁয়ে না, এই অবস্থা গোটা দেশের।

স্বাধীনতা কনসার্টের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, আজকে দেশে এমন একটা অবস্থা তৈরি হয়েছে। তারা ইসিবির ট্রাকের পেছনে লাইন দিচ্ছেন। কারণ নিত্যপণ্যের দাম এতো বৃদ্ধি পাচ্ছে যে- চাল, ডাল কেনার টাকা তাদের কাছে নেই। সেই সময় আমাদের দেশের প্রধানমন্ত্রী ভারত থেকে শিল্পী এনে কনসার্টে নিজে গিয়ে গান শুনছেন। যেখানে কোটি কোটি টাকা খরচ হয়েছে। আমাদের দেশের সরকারি কর্মকর্তারা টরেন্টো ফ্লাইটে করে বাইরে যাচ্ছে। 

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে এখন এমন একটা অবস্থা চলছে; এত খারাপ অবস্থা কখনো দেখিনি। কোনো রকমের গণতান্ত্রিক মূল্যবোধ, ন্যূনতম স্বাধীনতা, একজনের সঙ্গে আরেক জনের সৌজন্য নিয়ে কথা বলা- এর কোনোটাই এখন আর নেই। থাকবেই-বা কী করে? চাকর যদি মালিক বনে যায়, তখন তো পরিস্থিতি এই অবস্থাতেই দাঁড়াবে। আজকে দেশে সেই অবস্থা হয়েছে। এমন সব কথা এমন মানুষ বলছে, যাদের জীবন চলে জনগণের টাকায়। যাদের বেতন হয় জনগণের টাকায়। আর তারা কি-না সব কিছুর মালিক হয়ে ক্ষমতায় বসে আছে।

ধর্মের ভিত্তিতে দেশকে বিভক্ত করার অপচেষ্টার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাংলাদেশ একটি ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব।
সরকারের বয়স এক মাস পার হতে না হতেই জামায়াতে ইসলামী দেশকে অস্থিতিশীল করে তুলতে রাস্তায় নেমেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর