মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এ অর্থবছরের চ্যালেঞ্জ: জাকের পার্টি

আপডেট : ১৪ জুন ২০২২, ০৯:৫৯ পিএম

অর্থনীতিবিদ ও জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখাকে এ অর্থবছরের সব চাইতে বড় চ্যালেঞ্জ বলে অভিহিত করেছেন। একই সাথে বাজেটের সফল বাস্তবায়নে সুষম বণ্টন ও গুণগত ব্যয় নিশ্চিত করার লক্ষে অর্থনৈতিক অঙ্গরাজ্য গঠনের প্রস্তাবও তিনি তুলে ধরেন।

মঙ্গলবার (১৪ জুন) দুপুরে জাকের পার্টির বনানীস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পর্যালোচনায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জাকের পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব শামীম হায়দার, রাজনৈতিক উপদেষ্টা এজাজুর রসুল প্রমুখ উপস্থিত ছিলেন। 

তিনি বলেন, বাজেটে মূল্যস্ফীতির টার্গেট নির্ধারণ করা হয়েছে ৫.৬%; যা আমার দৃষ্টিভঙ্গিতে অবাস্তব। মূল্যষ্ফীতি নিয়ন্ত্রণে ড. সায়েম আমীর ফয়সল ব্যাংকের প্রকৃত সুদের হার ৩% বৃদ্ধির আহবান জানান।

সংবাদ সম্মেলনে ড. সায়েম বলেন, প্রস্তাবিত বাজেট অনুযায়ী প্রতি জেলা গড়ে বরাদ্দ পায় প্রায় ১০ হাজার কোটি টাকা। প্রশাসন বিকেন্দ্রীকরণ না করলে, জনসাধারণকে মুল অর্থনৈতিক স্রোতধারায় অন্তর্ভুক্ত করা সম্ভব হবে না। এর সুফলও আসবে না। এজন্য জেলা পর্যায়ে সরকার প্রয়োজন।

স্বপ্নের পদ্মা সেতু নির্মাণের জন্য তিনি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। ড. সায়েম আশা প্রকাশ করেন পদ্মা সেতুর কারণে আগামী ৩ অর্থ বছরে আরো  ১০০ বিলিয়ন ডলার যোগ হবে অর্থনীতিতে।


একাত্তর/এআর

প্রতিবেশী দেশের পক্ষ থেকে যেকোনো রাজনৈতিক হস্তক্ষেপ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করে জামায়াত। আগামী নির্বাচনে বাংলাদেশের জন্য কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে চীনের প্রতিনিধিদলের এমন প্রশ্নের...
পুলিশ ছেড়ে আওয়ামী লীগকে রাজনীতির মাঠে নামার চ্যালেঞ্জ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।
টানা চতুর্থবারের মতো আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠনের এখন তিনটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
নির্বাচনের উপযুক্ত পরিবেশ না থাকার কারণ দেখিয়ে ঢাকার ১৯টি আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করেছে নিয়েছেন জাকের পার্টির প্রার্থীরা। সেই হিসেবে দলটির ঢাকা জেলার সকল প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করলো। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর