পুলিশ ছেড়ে মাঠে আসুন, চ্যালেঞ্জ জয়নুল আবদীনের 

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২৯ পিএম

পুলিশ ছেড়ে আওয়ামী লীগকে রাজনীতির মাঠে নামার চ্যালেঞ্জ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।

তিনি বলেছেন, বিএনপির নেতাকর্মীরা হতাশ নয়। একদিনের জন্য অনুরোধ জানাবো, পুলিশকে নিরপেক্ষ রেখে মাঠে আসুন। কে জেতে আর কে হারে, একটু দেখি।

আন্দোলনেই সমুচিত জবাব দেবার হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবি মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদীন ফারুক বলেন, গণতান্ত্রিক কর্মসূচি পালনে অনুমতির দরকার নাই। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিএনপির গণতান্ত্রিক কর্মসূচি নিয়ে হুমকি দিচ্ছেন, বাঁধা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ভোটাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। হুমকি-ধামকি দিয়ে বিএনপিকে আটকাতে পারবে না।

‘রাষ্ট্র যন্ত্র দিয়ে সাময়িক দাবিয়ে রাখতে পারলেও শেষ রক্ষা হবে না। বিএনপি ধৈর্য ধারণ করে আছে,’ বলেন তিনি।

ফারুক আরো দাবি করেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা, এসবের বিচার জনগণ করবে। 

আরবি
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরজুড়ে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১...
দেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমাগত অবনতি অব্যাহত রয়েছে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর