ভোলায় বৃহস্পতিবার বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল

আপডেট : ০৩ আগস্ট ২০২২, ১১:২৯ পিএম

জেলা ছাত্রদল সভাপতি নিহতের প্রতিবাদে বৃহস্পতিবার (৪ আগস্ট) ভোলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। 

বুধবার (৩ আগস্ট) বিকেলে জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর এ ঘোষণা দেন। 

এছাড়াও ওই দিন দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা উত্তোলন করা হবে।

বুধবার বেলা ৩টা ১০ মিনিটে রাজধানীর গ্রিন রোডের কমফোর্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম।

এরপর বিকেল সাড়ে ৪টার দিকে ভোলা শহরের জেলা বিএনপি কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করতে থাকেন দলের নেতাকর্মীরা। পরে শহরে খণ্ড খণ্ড মিছিল বের করেন তারা। এ সময় শহরের সকল দোকানপাট এবং সদর রোডে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। 

বিক্ষোভ মিছিলে বিএনপির নেতারা স্বেচ্ছাসেবক দলের কর্মী আবদুর রহমান ও ছাত্রদল সভাপতি নুরে আলম হত্যার বিচার দাবি করেন।

image


এসময় জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর হরতালের ঘোষণা দিয়ে বলেন, এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড আর কতদিন চলবে? আমরা স্বেচ্ছাসেবক দলের কর্মী আবদুর রহিম ও ছাত্রদল সভাপতি নুরে আলমের হত্যাকারি পুলিশ বাহিনীর বিচারের দাবিতে আগামীকাল সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা করছি।

তিনি বলেন, এ হরতালের মাধ্যমে সরকারকে জানিয়ে দিতে চাই আমরা আমাদের আন্দোলন করেই যাবো। কোনোভাবেই আমাদের দমন করা যাবে না।

এর আগে রোববার (৩১ জুলাই) ভোলায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দলীয় বিক্ষোভ কর্মসূচির শুরুতে পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। এতে স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিম মারা যান ও ৩০ জন আহত হয়। 

তেল-গ্যাসের দাম বৃদ্ধি ও লোডশেডিংয়ের প্রতিবাদে ওই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বিএনপি। মিছিলের একপর্যায়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটে।

এ সংঘর্ষের ঘটনায় পুলিশের পক্ষ থেকে নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা চার শতাধিক নেতাকর্মীর নামে আলাদা দু’টি মামলা দায়ের করা হয়েছে।


একাত্তর/এসজে

বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। রোববার (১২ জুলাই) ভোর সোয়া চারটার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর