ছাত্রদল নেতা নূরে আলমের ময়নাতদন্ত সম্পন্ন

আপডেট : ০৪ আগস্ট ২০২২, ০২:০১ পিএম

ভোলার ছাত্রদল নেতা নূরে আলম (৩৬) এর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল ৮টায় ময়নাতদন্ত হওয়ার কথা থাকলেও সেই ময়নাতদন্ত শুরু হয় সকাল দশটা ২৫ মিনিটে, আর শেষ হয় ১২টায়।

ময়নাতদন্ত সম্পন্ন করেন ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোখলেসুর রহমানের নেতৃত্বে একদল চিকিৎসক।

ফরেনসিক প্রধান বলেন, মৃত্যুর কারণ সম্পর্কে এ মুহূর্তে বলা যাবে না। তবে আমরা বেশ কিছু ফাইন্ডিংস পাই, এছাড়াও নেক টিস্যু, ভিসরা, ব্লাডসহ বেশ কিছু প্যাথলজিক্যাল পরীক্ষা দেয়া হয়েছে। এসব রিপোর্ট পাওয়ার পর, তা পর্যালোচনা করে, সঠিক প্রতিবেদন দেয়া যাবে।

পুলিশের গুলিতে মারা গেছে অভিযোগ রয়েছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ছড়া গুলির ফাইন্ডিংস পাওয়া গেছে। তবে মৃত্যুর কারণ কি? এর জবাবে তিনি বলেন, পর্যালোচনা ছাড়া কিছুই বলা যাবে না। 

এর আগে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল মুন্সি সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

সকাল থেকে মর্গ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।

নিহতের স্বজন ও ড্যাবের নেতা ডা. জাহিদ উপস্থিত ছিলেন মরদেহ নেয়ার অপেক্ষায়। তিনি বলেন, সকাল ৮টায় ময়নাতদন্ত শুরুর কথা ছিলো কিন্তু তারা লেন্দি করেছেন, এটা তাদের অবহেলা।

নিহতের বড় ভাই আবুল কাসেম বলেন, নূরে আলমের প্রথম জানাজা হবে বিএনপি পার্টি অফিসের সামনে, অপরটি ভোলা নিজ এলাকায় আলতাফুর রহমান কলেজের মাঠে।

তিনি বলেন, ‘এ সময় বিচার চেয়ে কি পাবো, তাই আল্লাহর কাছে বিচার চাই।’

তিনি দুঃখ করে কান্নাবিজড়িত কণ্ঠে বলেন, আমাদের পরিবারে ও (নূরে আলম) ছাড়া কেউ কোন রাজনীতি করতো না। চার ভাই ও চার বোনের মধ্যে সে ছিল সবার ছোট। আলম ব্যবসা করতো, তার আফরা (৫) নামে এক মেয়ে রয়েছে। 

তিনি আরো বলেন, আমাদের এলাকায় খবর নিলে জানতে পারবেন, তার কোন শত্রু ছিলো না। পুলিশসহ সবার সাথে ভালো সম্পর্ক ছিল। 

আরও পড়ুন: মাদ্রাসা শিক্ষককে মারধরের অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ময়নাতদন্ত শেষে নিহতের ভাই মরদেহ বুঝে নেন। পরে পুলিশি পাহারায় পল্টনের পার্টি অফিসের উদ্দেশ্যে মরদেহ নিয়ে যাওয়া হয়।


একাত্তর/আরএ

ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে, স্বামী-স্ত্রীর মতো নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।
কিংবদন্তি বর্ষীয়ান রাজনীতিবিদ, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকে দলমত-নির্বিশেষে হাজারও মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় জানানো হয়েছে। 
ভোলা জেলা ছাত্রদল সভাপতি নূরে আলমের প্রথম জানাজা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে। তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে ভোলার আলতাফুর রহমান কলেজের মাঠে।বৃহস্পতিবার (৪ আগস্ট)...
ভোলায় সাম্প্রতিক সংঘর্ষের ফলে দু’জনের মৃত্যুকে বিএনপির লাশের রাজনীতির বলি বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।তিনি বুধবার (৩ আগস্ট) সন্ধ্যায়...
মাদারীপুরে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।
বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর ৯ বছরের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাড়ির পাশের একটি...
আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি মো. আলী আফজালের পদ শূন্য ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর...
স্প্যানিশ লা লিগায় লামিন ইয়ামালের জোড়া গোলে লেভান্তের মাঠে ৪-২ ব্যবধানের এক রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে বার্সেলোনা। এই জয়ের মাধ্যমে নতুন মৌসুমে নিজেদের শতভাগ জয়ের ধারা বজায় রেখে লা লিগার পয়েন্ট...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর