নয়াপল্টনে নূরে আলমের জানাজা সম্পন্ন

আপডেট : ০৪ আগস্ট ২০২২, ০২:০৪ পিএম

ভোলা জেলা ছাত্রদল সভাপতি নূরে আলমের প্রথম জানাজা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে। তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে ভোলার আলতাফুর রহমান কলেজের মাঠে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুর ১টায় নয়াপল্টনে অনুষ্ঠিত জানাজায় বিএনপির কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

এর আগে দুপুর সাড়ে ১২টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন ও বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মরদেহ গ্রহণ করেন।

এরপর লাশবাহী গাড়িতে করে দুপুরে পৌনে ১টায় মরদেহ নয়াপল্টন কার্যালয়ে নিয়ে আসা হয়। জানাজার পরে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে মরদেহের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

নয়াপল্টনে মরদেহ পৌঁছার আগেই কয়েক হাজার নেতাকর্মীর জানাজার জন্য অপেক্ষায় ছিলেন। মরদেহ আসার পর দুপুর ১টার সময় জানাজা হয়। পরে মরদেহ নিয়ে দলীয় নেতাকর্মীরা ভোলার উদ্দেশে রওনা দেন।

জানাজা পরিচালনা করে জাতীয়তাবাদী ওলামা দলের আহবায়ক মাওলানা শাহ মোহাম্মদ নেছারুল হক।

আরও পড়ুন: ভোলায় বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল চলছে

প্রসঙ্গত, ৩১ জুলাই সারা দেশে লোডশেডিং ও বিদ্যুতের অব্যবস্থপনার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ভোলা জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশ করে। সেখানে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পুলিশ গুলি ছুড়লে ওই দিন ঘটনাস্থলে সেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম মারা যান।

গুরুতর আহত অবস্থায় জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলমকে ঢাকায় এনে কমফোর্ট হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার (৩ আগস্ট) বিকেল সোয়া ৩টার দিকে তিনি সেখানে মারা যান।


একাত্তর/আরএ

ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে, স্বামী-স্ত্রীর মতো নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।
সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় বিগত ছয় মাসের শাসনামলে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
ধর্মের ভিত্তিতে দেশকে বিভক্ত করার অপচেষ্টার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কিংবদন্তি বর্ষীয়ান রাজনীতিবিদ, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকে দলমত-নির্বিশেষে হাজারও মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় জানানো হয়েছে। 
মাদারীপুরে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।
বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর ৯ বছরের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাড়ির পাশের একটি...
আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি মো. আলী আফজালের পদ শূন্য ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর...
স্প্যানিশ লা লিগায় লামিন ইয়ামালের জোড়া গোলে লেভান্তের মাঠে ৪-২ ব্যবধানের এক রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে বার্সেলোনা। এই জয়ের মাধ্যমে নতুন মৌসুমে নিজেদের শতভাগ জয়ের ধারা বজায় রেখে লা লিগার পয়েন্ট...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর