বরগুনা জেলা ছাত্রলীগকে অবাঞ্ছিত, সমর্থকদের উলঙ্গের ঘোষণা

আপডেট : ১৭ আগস্ট ২০২২, ১২:০৯ পিএম

বরগুনা জেলার ছাত্রলীগের নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে জেলা আওয়ামী লীগ। একই সঙ্গে যারা ওই কমিটিকে সমর্থন করবে তাদের উলঙ্গ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) রাত আটটায় এক  সমাবেশে এ ঘোষণা দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবির। এবং উলঙ্গ করে দেওয়ার হুমকি দেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

জাহাঙ্গীর কবির বলেন, লাখ লাখ টাকার বিনিময়ে কেন্দ্রীয় ছাত্রলীগ কোনো কাউন্সিল ছাড়া বরগুনা জেলা ছাত্রলীগের কমিটি দিয়েছে। এই কমিটিকে জেলা আওয়ামী লীগ, যুবলীগ কেউ সহায়তা করবে না। মুক্তিযোদ্ধা সন্তানদের বাদ দিয়ে কমিটি দেয়া হয়েছে। এই কমিটি বাতিল করতে হবে।

তিনি বলেন, এই নতুন পদ পাওয়া সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাধীনতা বিরোধী অপশক্তি। নতুন কমিটিকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করলাম।

ওই সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরগুনা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, জেলা ছাত্রলীগের নতুন কমিটিকে যারা সমর্থন করবে তাদের উলঙ্গ করে দেওয়া হবে। 

এ বিষয়ে জানতে চাইলে বরগুনা জেলার ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা মুঠো ফোনে বলেন, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের এমন কোনো বক্তব্য আমাদের জানা নেই।  

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বিদ্যুৎ বলেন, জেলা আওয়ামী লীগের এমন কোনো বক্তব্য আমাদের নজরে আসেনি। আজ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক একটি তদন্ত কমিটি গঠন করেছেন। আমি সেই তদন্ত কমিটির প্রধান। আমরা তদন্ত করে সার্বিক সব বিষয় তুলে ধরবো।

আরও পড়ুন: সিরিজ বোমা হামলা: অনেক মামলা এখনও ঝুলছে নিম্ন আদালতে

প্রসঙ্গত, সোমবার (১৫ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে হাজার অধিক ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে ফুল দিতে যান জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে ফেরার সময় শিল্পকলা অ্যাকাডেমির সামনে পৌঁছালে ছাত্রলীগের পদবঞ্চিত নেতা সবুজ মোল্লার গ্রুপের সদস্যরা তাদের ওপর হামলা চালান। এতে দুই গ্রুপের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। পুলিশ থামাতে গেলে পুলিশের একটি গাড়ি ভাঙচুর হয়।

এ সময় পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে শহরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে দীর্ঘ আট বছর পর গত ১৭ জুলাই বরগুনা শহরের সিরাজ উদ্দীন টাউন হল মিলনায়তনে বরগুনা জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ২৪ জুলাই রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক জেলা ছাত্রলীগের নতুন কমিটির অনুমোদন দেন।

এতে জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩৩ সদস্যের নাম প্রকাশ করা হয়। এরপর থেকেই সদ্য ঘোষিত এ কমিটি প্রত্যাখ্যান করে বরগুনা শহরে পদবঞ্চিতরা প্রতিবাদ জানাতে থাকেন।


একাত্তর/এসি

দীর্ঘ দুই দশক পর বরিশালে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতাকে সিলেটে গ্রেপ্তার করেছে পুলিশ।
বরিশালে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের উপর হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে, দলটি আইন হাতে তুলে নিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক...
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজ খুঁজে পাওয়া যাচ্ছে না। বাংলাদেশি ইথিক্যাল হ্যাকিংগ্রুপ ‘সাইবার কমিউনিটি’র পক্ষ থেকে জানানো হয়েছে তারা ছাত্রলীগের পেজটি নিষ্ক্রিয় করেছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর