জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি গণঅধিকার পরিষদের

আপডেট : ০২ জুন ২০২৫, ১২:১৯ পিএম

বরিশালে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের উপর হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে, আইন হাতে তুলে নিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান। পাশাপাশি জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিও জানান তিনি। 

রোববার (১ জুন) বিকেলে বরিশালে হামলার প্রতিবাদে রাজধানীর বিজয়নগরে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণ শাখা। 

বিক্ষোভ মিছিল থেকে জাতীয় পার্টির হামলার নিন্দা জানিয়ে দলটির তীব্র সমালোচনা করেন গণঅধিকারের নেতারা। জাতীয় পার্টিকে 'আওয়ামী লীগের দোসর' আখ্যা দিয়ে দলটি নিষিদ্ধেরও দাবি জানান তারা। 

এসময় সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবি জানান। 

রাশেদ বলেন, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে এবং সেপ্টেম্বরের মধ্যেই তফসিল ঘোষণা না হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে।

এর আগে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদেরের রংপুরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে শনিবার বরিশালে আয়োজিত বিক্ষোভ মিছিল চলাকালে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। সংঘর্ষে গণঅধিকার পরিষদের ১৫ জন ও জাপার অন্তত ৫ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। 

আরবিএস
দলে কোনো ধরনের অভ্যন্তরীণ বিভাজন বা দল ভাঙার ঘটনা ঘটলেও স্থানীয় সরকার নির্বাচনে তার কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে দাবি করেছে জাতীয় পার্টি (জাপা)।
দীর্ঘ দুই দশক পর বরিশালে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
গণঅধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দিচ্ছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনেও অংশগ্রহণ করবেন তিনি।
এবার জাতীয় পার্টির একাংশের নেতা আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে আত্নপ্রকাশ করলো জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন অংশ দুটিসহ মোট ১৮টি দল...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর