আগস্টে বিএনপিকে সত্যের ‍মুখোমুখি হতে হয়: কাদের

আপডেট : ২৬ আগস্ট ২০২২, ০৬:৩২ পিএম

১৫ আগস্ট হত্যাকাণ্ডে জিয়াউর রহমান জড়িত না থাকলে বঙ্গবন্ধুকে হত্যা করার সাহস কারো ছিল না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, আগস্ট মাস এলেই বিএনপি কেন এতো ভয় পায়! কারণ তাদের সত্যের মুখোমুখি হতে হয়। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুরস্কৃত করেছিলেন। 

শুক্রবার (২৬ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি আয়োজিত আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন। 

কাদের বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা আমরা জানি। বাংলাদেশের দুর্ভিক্ষের সময় খাদ্য, অস্ত্র ব্যবহার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ৭৪’ দেখেছি, ৭৫’ সালেও দেখেছি। আমাদের ভালবাসার ফুল রক্তাক্ত হয়ে গেলো ৩২ নম্বরে।

তিনি বলেন, আবারও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে, জঙ্গিবাদ করবে, সেই বাংলাদেশে টেক ব্যাক করতে চায় তারেক জিয়া। কিন্তু আমাদের জীবন থাকতে সেই বাংলাদেশ হতে দেবো না। লুটেরা, ঘাতক, সন্ত্রাসীদের সেই বাংলাদেশ আমরা চাই না।

আরও কঠিন সময়ের জন্য প্রস্তুত থাকতে হবে জানিয়ে কাদের বলেন, বিশ্বব্যাপী এনার্জি ক্রাইসিস ভয়াবহ। যুক্তরাজ্যেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমরা তো বিচ্ছিন্ন কেউ নই। বৈশ্বিক পরিস্থিতি আমরা সৃষ্টি করিনি, কিন্তু মূল্য দিতে। 

তিনি বলেন, এ সময়ের বাস্তবতা আমাদের মেনে নিতে হবে। আমরা বিশ্বাস করি, এ ধরণের অবস্থা খুব বেশিদিন হয়তো থাকবে না।

আরও পড়ুন: সরকার পতনই বিএনপির একমাত্র লক্ষ্য: মির্জা ফখরুল

রোহিঙ্গা প্রসঙ্গে কাদের বলেন, রোহিঙ্গাদের সঙ্কট সমাধানে যতো ঝড়-ঝঞ্ঝা, উদ্যোগ, সাহায্য, বৈঠক, প্রচার সবই সরকার করেছে। অথচ বিএনপি কেবল একদিন রোহিঙ্গা শিবিরে গিয়ে ত্রাণ দেয়ার নামে ছবি তুলেছে। এরপর তারা গত পাঁচ বছরে একদিনও রোহিঙ্গাদের সাহায্যে এগিয়ে আসেনি। 

তিনি বলেন, বিএনপি কথায় কথায় বিদেশিদের কাছে নালিশ করে আসছে। কিন্তু তারা কোনোদিন রোহিঙ্গাদের ব্যাপারে কূটনীতিকদের কাছে কথা বলেনি।  

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী মানুষের কষ্ট বোঝেন। তিনি কষ্ট অনুধাবন করেন এবং সমাধানের পথ খোঁজা চেষ্টা করে চলেছেন।


একাত্তর/এসি

বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচার ফিরে আসার পথ উন্মুক্ত করা হলে তা হবে জুলাই গণ-অভ্যুত্থান ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি।
ঢাকা শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে তুলতে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সৌদি আরবে সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নারী ও পুরুষের বিষয়ে বিস্তারিত তথ্য উদ্ধার এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর