বিদেশিরাও এখন তথ্য যাচাই বাছাই করে: আওয়ামী লীগ

আপডেট : ২৭ আগস্ট ২০২২, ০৮:২৫ পিএম

জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংস্থার কাছে পাঠানোবিএনপির পাঠানো অভিযোগকে রাজনৈতিক পক্ষপাতদুষ্ট বলছে আওয়ামী লীগ।

রিপোর্ট তৈরির সাথে জড়িতদের রাজনৈতিক পরিচয়ও বিশ্বের কাছেতুলে ধরেছেন নেতারা। তারাবলেন,বিএনপি বিদেশিদের কাছে ধর্না দিলেও, এখন বিদেশিরাওপ্রকৃত সত্য যাচাই করে।

দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিএনপির সাথে বৈঠকেরএকদিন পর গেলো ১৮ আগস্ট আওয়ামী লীগের সাথে বৈঠক করেন জাতিসংঘের এশিয়া প্যাসেফিক অঞ্চলেরমানবাধিকার বিষয়ক প্রধান। তখনপ্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও বৈঠক করে প্রতিনিধি দলটি।

বৈঠকে সরকার ও আওয়ামী লীগের পক্ষ থেকে মানবাধিকার লংঘনেরবিষয়ে বিএনপির দাবিকে পক্ষপাতদুষ্ট বলে জানানো হয়।

আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, বিএনপি একটি বিশেষ এজেন্ডা নিয়ে মানবাধিকার সংগঠনসহ বিদেশিদের কাছে রিপোর্টপাঠাচ্ছে। যাউদ্দেশ্য প্রনোদিত।

আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ বলেন, অভিযোগ জানানো এই সংগঠনগুলোর বেশিরভাগই অস্তিত্বহীন।

আর দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, পারিবারিক দ্বন্দ্বেরমতো ঘটনাকেও বিদেশীদের কাছে মানবাধিকার লংঘন বলে দাবি করে বিএনপি। এখন বিদেশিরাও সবযাচাই বাছাই করে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে আইজিপির ভিসা দেশের জন্য অবমাননাকর: ফখরুল

তারা বলেন, মানবাধিকার ইস্যু বা নির্বাচন নিয়ে বিএনপিবিদেশিদের দিয়ে প্রতিনিয়ত চাপ তৈরির চেষ্টা করছে। তবে সরকার ও আওয়ামী লীগ কারো কাছ থেকে চাপে নেই।

আওয়ামী লীগ বলছে, তাদের মূল শক্তি জনগণ। কাজেই অর্থনীতির অস্থির এই সময়ে মানুষেরস্বার্থ রক্ষাই তাদের সামনে বড় চ্যালেঞ্জ।


একাত্তর/আরবিএস  
আওয়ামী লীগের বিগত শাসনামলের অন্যায় ও গণহত্যার কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, হাজারো ডিসেম্বর পেরিয়ে গেলেও শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরে আসার সুযোগ পাবেন...
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
আওয়ামী লীগের বিগত শাসনামলের অন্যায় ও গণহত্যার কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, হাজারো ডিসেম্বর পেরিয়ে গেলেও শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরে আসার সুযোগ পাবেন...
বাংলাদেশে জাপানি বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি, দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার সুদীর্ঘ কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও সুসংহতকরণ এবং অর্থনৈতিক অংশীদারত্বকে সম্প্রসারণের লক্ষ্য নিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা যে যেই ধর্মেরই হই না কেন, ধর্ম আমাদের নিজস্ব বিষয়। কিন্তু আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক।’
শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর