খালেদা জিয়ার অবস্থা যে কোন সময়ের চেয়ে গুরুতর

আপডেট : ২৯ আগস্ট ২০২২, ০৮:৩৩ পিএম

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের যে কোনো সময়ের চেয়ে গুরুতর বলে উল্লেখ করেছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসকরা। 

তারা জানান, খালেদা জিয়ার লিভার ও কিডনির অবস্থা খারাপ হওয়ায় তাঁর অবস্থা আশঙ্কাজনক। মানবিক কারণে সরকার এবার তাকে বিদেশে চিকিৎসার অনুমতি দেবেন বলে আশা তাদের। 

রোববার রাতে ষষ্ঠবারের মতো এভার কেয়ার হাসপাতালে ভর্তি হলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। চিকিৎসকরা বলছেন তাঁর লিভারের সমস্যা আরও গুরুতর হয়েছে।

তিনি ক্রনিক লিভার ডিজিসে আক্রান্ত। কিডনির জটিলতাও বেড়েছে। ৭৭ বছর বয়সী বিএনপি চেয়ারপার্সনকে আগের চেয়ে গুরুতর বলছেন চিকিৎসকরা। তাঁকে কেবিনে রাখা হয়েছে। 

তবে তিনি সিসিইউর ডাক্তার ও নার্সদের পর্যবেক্ষণে আছেন। তাঁর আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। যার ফলাফলের ওপর নির্ভর করবে তাঁর চিকিৎসা। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন বলেন, ম্যাডামকে মেডিক্যাল বোর্ডের সুপারিশে কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

তিনি জানান, পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর পর্যালোচনা করে মেডিক্যাল বোর্ড পরবর্তী সিদ্ধান্ত নেবে। খালেদা জিয়া সুস্থ আছেন এটা বলার কোনো সুযোগ নেই।

সার্বিক অবস্থা বিবেচনা করে এবার সরকার তাঁকে বিদেশে চিকিৎসা নেয়ার অনুমতি দেবেন বলে আশা তাঁর ব্যক্তিগত চিকিৎসকের। 

এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে ৭৮ বছর বয়সী খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

এর আগে ২২ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। কয়েকটি পরীক্ষা শেষে গুলশানের বাসায় ফেরেন তিনি।

গত বছরের এপ্রিলে খালেদা জিয়া করোনায় আক্রান্ত হন। এরপর গত জুন পর্যন্ত তাঁকে পাঁচ দফায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

২০১৮ সাল থেকে আড়াই বছরেরও বেশি সময় কারাগারে ছিলেন খালেদা জিয়া। মাঝে এক বছর কারা কর্তৃপক্ষের তত্ত্ববাধায়ানে তিনি বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন। 

২০২০ সাল থেকে শর্ত সাপেক্ষে কারামুক্ত হন বিএনপি নেত্রী। তাঁকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে পরিবারের পক্ষ কয়েকবার আবেদন করা হলেও, সরকার তা বাতিল করে দেয়। 


একাত্তর/এআর

বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
সরকারি প্রশাসনের শীর্ষ স্তরে এক বড় ধরনের রদবদলের হাওয়া বইছে! এক প্রজ্ঞাপনেই সচিব পদমর্যাদার ১০ জন শীর্ষ কর্মকর্তার দপ্তর বদল, নতুন পদে পদোন্নতি এবং সংযুক্তি ঘোষণা করেছে সরকার। এই প্রশাসনিক রদবদলের...
বলিউডে গ্যাংস্টারদের রক্তক্ষয়ী হুমকি আর ত্রাসের রাজত্ব যেন কোনোভাবেই থামছে না! মুম্বাইয়ের অভিজাত জুহু এলাকায় বলিউড তারকা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই...
দীর্ঘ তিন বছরের অপেক্ষা শেষে অবশেষে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি (গ্রিনকার্ড) পেলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এর ফলে এখন থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তাঁর...
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এসআরবির...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর