আরেকটি ব্যর্থ নির্বাচনের দিকে যাচ্ছে ইসি: সুজন সম্পাদক

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ০৭:৫০ পিএম

নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপকে আরেকটি ব্যর্থ নির্বাচনের রোডম্যাপ বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকে (সুজন) কেন্দ্রীয় সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেল তিনটায় মোংলা প্রেস ক্লাব মিলনায়তনে একটি  সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সুজন সম্পাদক বলেন, দলীয় সরকারের অধীনে আগের দুটি নির্বাচনও ব্যর্থ হয়েছে। তারপরও আরেকটি ব্যর্থ নির্বাচনের দিকে যাওয়া হচ্ছে।

ইসি, তাদের কর্মকাণ্ড ও ইভিএমে তাদের আস্থা নেই জানিয়ে ড. বদিউল আলম বলেন, দেশের ইতিহাসে ১১টির মধ্যে চারটি নির্বাচন হয়েছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আমলে। সেই নির্বাচনগুলো মোটামুটি গ্রহণযোগ্য ছিল। আর দুটি নির্বাচন হয়েছে একতরফা। 

নির্বাচনকালীন প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষতা নিশ্চিত করা না গেলে আবারও তারই পুনরাবৃত্তি ঘটবে বলে মন্তব্য করেন সুজন সম্পাদক। 

আরও পড়ুন: দমনপীড়নেও আন্দোলন থামানো যাবে না: ফখরুল

সুজন ও সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ (পিএফজি) মোংলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ নাগরিক সভায় সভাপতিত্ব করেন সুজনের মোংলা শাখা সভাপতি ফ্রান্সিস সুদান হালদার।


একাত্তর/এসি

রাষ্ট্রপতি পদে অলি আহমদকে প্রার্থী করে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে মনোনয়নপত্র জমা দিয়েছে ১১ দলীয় জোট। এই নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রার্থী হিসেবে...
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন (ইসি) থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন বিএনপি। 
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিতকরণ, প্রশাসনে রাজনৈতিক নিয়োগ বাতিল এবং নির্বাচন কমিশনের (ইসি) নিরপেক্ষ ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি...
শেখ হাসিনা বহু বছর ধরে দলীয়করণ করেছেন, আর বর্তমান সরকার মাত্র পাঁচ মাসেই সব জায়গায় দলীয়করণ করে ফেলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর