শেখ হাসিনা যা বলেন তার উল্টো হয়: রিজভী

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ০৭:২৪ পিএম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ অবৈধ সরকার বলেই টিকে থাকার জন্য বন্দুক ব্যবহার করে। বিএনপি মিছিল করলেই গুলি করা হচ্ছে। শেখ হাসিনা যা বলেন তার উল্টো হয়। 

শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপি ও যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা  বলেন। 

রিজভী বলেন, প্রধানমন্ত্রী গণভবনে আমন্ত্রণ জানায় এবং তাদের মন্ত্রীরা বিএনপির কর্মসূচিতে বাধা দেয়া হবে না বলে জানায়। কিন্তু বাস্তবে তার উল্টো ঘটে। সরকার মানুষের কথা বলার অধিকার, মিছিল করার অধিকার কেড়ে নিয়েছে। তারা গুলি চালাতে দ্বিধা করে না। 

আরও পড়ুন: বিএনপি লাশ ফেলে আন্দোলন জমানোর খেলায় মেতেছে: কাদের

প্রশাসনের সমালোচনা করে তিনি বলেন, নারায়ণগঞ্জের শাওনকে যে হত্যা করা হয়েছে, তা ছবিতে দেখা গেছে। পুলিশের একজন কর্মকর্তার চাইনিজ রাইফেলের সে গুলিতে মারা গেছে। কিন্তু পুলিশ ভিন্ন কথা বলছে। বরং বিএনপির লোকজনের নামে মামলা হয়েছে। 


একাত্তর/এসি

এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর