আমান ছাড়া ‘১০ ডিসেম্বর’ বিএনপির অন্য কেউ দেখছেন না!

আপডেট : ১০ অক্টোবর ২০২২, ১০:৩৮ এএম

আগামী ১০ ডিসেম্বরের পর থেকে খালেদার জিয়ার কথায় দেশ চলবে, বিএনপি নেতা আমান উল্লাহ আমানের এমন বক্তব্য নিয়ে ভিন্নমত রয়েছে বিএনপি'র কেন্দ্রীয় নেতাদের মধ্যে। 

তাদের অনেকেই জানিয়েছেন, ১০ ডিসেম্বর থেকে দেশ চালানোর নির্দেশ দেয়ার মতো অবস্থায় বিএনপি নেই। তাদের মতো এই বক্তব্য আমান উল্লাহ আমানের, বিএনপির নয়। 

শনিবার সেগুনবাগিচায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, আগামী ১০ ডিসেম্বরের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কথায় দেশ চলবে। আর কারো কথায় দেশ চলবে না।

সাবেক এই ডাকসু নেতার এমন বক্তব্যে দেশের রাজনৈতিক অঙ্গন ও জনমনে আলোচনার জন্ম দেয়। বলাবলি হতে থাকে, কি হতে যাচ্ছে ১০ ডিসেম্বর? 

এই প্রশ্ন যখন ‘টক অব দ্যা কান্ট্রি’ তখন সেই উত্তেজনায় পানি পড়লো বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালামের বক্তব্যে।

তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, ১০ ডিসেম্বর বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কথায় দেশ চলার কোনো আশা দেখছেন না আমান উল্লাহ আমান ছাড়া কেউই।

image


কোন কোন বিএনপি নেতা গেলো সপ্তাহে একই ধরনের বিব্রতকর অবস্থায় পড়েন মানবাধিকার কর্মী সুলতানা কামালকে নিয়ে যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর আক্রমণাত্মক বক্তব্যে। 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে’কে দেয়া এক সাক্ষাৎকারে সুলতানা কামাল কোন যাচাই বাছাই না করে গুমের তালিকা করার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

লেখক ও রাজনৈতিক পর্যবেক্ষক মহিউদ্দিন আহমদের মতে, দলের কেন্দ্রীয় নেতারাই জল ঘোলা করতে চাইছেন বলে আমান ও রিজভীর সাথে অন্যদের বক্তব্যের এই গড়মিল।

আরও পড়ুন: ভোটে হেরে যাবার ভয় মিথ্যাচার করছে বিএনপি: কাদের

তিনি মনে করেন, মানবাধিকার কর্মীরা এমন কোনো বক্তব্য রাখবেন কিনা, যাতে দেশের অমঙ্গল হতে পারে সেই বিবেচনাও করতে হচ্ছে কাউকে কাউকে।

তবে, দিনশেষে মানবাধিকার কর্মীদের কাজের জগতে একটি বড় রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতার বক্তব্য চাপ তৈরি করবে বলে মনে করেন এই রাজনৈতিক বিশ্লেষকেরা।


একাত্তর/এসি

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর