বিএনপির ‘গেটব্যাক’ মানেই বাংলা ভাইয়ের বাংলাদেশ : নানক

আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ০৭:০৪ পিএম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন,  বিএনপির ‘গেটব্যাক’ মানে জঙ্গি নেতা আব্দুর রহমান ও বাংলা ভাইয়ের বাংলাদেশ সৃষ্টি করা। তাদের লক্ষ্য মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ মুছে পাকিস্তানি প্রেতাত্মাদের রাষ্ট্র কায়েম করা। 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের কড়া সমালোচনা করে তিনি বলেন, যারা একুশে আগস্ট গ্রেনেট হামলা চালিয়ে বঙ্গবন্ধুর শেষ চিহ্নটুকু মুছে ফেলার চেষ্টা চালিয়েছে। সেই দলটির নেতারা গতকাল ময়মনসিংহের জনসভায় দাড়িয়ে ২১ আগস্ট গ্রেনেট হামলায় দন্ডিত সাজাপ্রাপ্ত বিএনপি-জামায়াতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর জামান বাবর এবং সাবেক উপ-মন্ত্রী আবদুস সালাম পিন্টুর মুক্তি চেয়েছে। এই তো ‘ওদের গেটব্যাক’। ওরা আবার হাওয়া ভবনে ফিরে যেতে চায়। তৈরি করতে চায় আরেকটি হাওয়া ভবন। ওদের সেই স্বপ্নকে ভেঙ্গে দিতে হবে। বাংলার মাটিতে আর কোনো হওয়া ভবন হতে দেওয়া হবে না। আর এর জন্য প্রয়োজন আমাদের ঐক্যবদ্ধতা। 

রোববার (১৬ অক্টোবর) ফরিদপুর জেলা আওয়ামী লীগের মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা পরিষদের নির্বাচন দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে নানক বলেন, জেলা পরিষদের নির্বাচনে ফরিদপুরে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফারুক হোসেন। এই ফারুক হোসেন কে? ফারুক হোসেন ফরিদপুরে বেড়ে ওঠা একজন মানুষ যিনি জেলা ছাত্রলীগে নেতৃত্ব দিয়েছেন। এই ফারুক হোসেনকে সেনাবাহিনী ধরে নিয়ে অকথ্য নির্যাতন করেছে। বিএনপি-জামায়াত জোটের বিরুদ্ধে আন্দোলনে তিনি যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগের এই সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, আমাদের গাঁ ভাসিয়ে দেওয়ার সুযোগ নেই। মনে রাখতে হবে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড, বিচক্ষণ মনোনয়ন। বোর্ড ফারুক হোসেনকে  মনোনয়ন দিয়েছে জয় লাভে জন্য, পরাজয়ের জন্য নয়। আপনারা যার যে অবস্থান, সেই অবস্থান থেকে নিজ নিজ ভূমিকা পালন করতে হবে। বর্তমান সময়ে এটাই আমাদের দায়িত্ব। আমাদের লক্ষ্য ফরিদপুরে জয়লাভ করা।

সভায় আওয়ামী লীগের আরে সভাপতিমন্ডলের সদস্য আব্দুর রহমান বলেন, স্বাধীনতা বিরোধী শক্তিকে প্রতিরোধ করতে ঐক্যের কোন বিকল্প নেই। নির্বাচনের আগে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন জনগণের কাছে পৌঁছে দিতে হবে। নেত্রী শেখ হাসিনার প্রত্যেকটি নির্দেশনা আমাদেরকে মেনে চলতে হবে। প্রধানমন্ত্রী দলের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তাই তার দেওয়া প্রতিটি সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। 

সভায় আওয়ামী লীগে যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম বলেন, ষড়যন্ত্রকারীরা বসে নেই। তারা সুযোগ পেলেই আমাদের ক্ষতি করতে চায়। তাদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে। সমাবেশের নামে তারা যদি মানুষের জান মালে ক্ষতি করার চেষ্টা করে, আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে তাদেরকে এর জবাব দিবে। এজন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বানও জানান এই নেতা। 

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে মতবিনিময় সভার পরিচালনা করেন জেলার সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ। এসময় আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য সাহাব উদ্দিন ফরাজী, আনোয়ার হোসেন, জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ফারুক হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জঠশ, পৌর মেয়র অমিতাভ বোসসহ জেলা এবং উপজেলার নেতাকর্মীরা।


একাত্তর/এআর

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর