ঋণ নিয়েছি ঘি খাওয়ার জন্য নয়: কাদের

আপডেট : ১১ নভেম্বর ২০২২, ০৯:৪৬ পিএম

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ নিয়ে বিএনপির বক্তব্যের জবাবে সড়ক পরিবহনমন্ত্রী বলেছেন, ফখরুল বলেন আমরা ঋণ নিয়েছি। আমরা ঋণ নিয়েছি ঘি খাওয়ার জন্য নয়। বিএনপি ঋণ নিয়েছিল ঘি খাওয়ার জন্য। বাজেট করেছিল বিদেশি ঋণের ওপর। আজকে আমাদের ঋণ পরিশোধ হয় বলেই আইএমএফ খুব সহজে বাংলাদেশকে সাড়ে চার বিলিয়ন ডলার ঋণ দিয়েছে। কারণ, আইএমএফ জানে শেখ হাসিনা সময় মতো ঋণ পরিশোধ করে। সে কারণে তারা ঋণ দিয়েছে।

শুক্রবার (১১ নভেম্বর) যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত যুবমহাসমাবেশে তিনি এ কথা বলেন।

এসময় কাদের বলেন, বিএনপি ক্ষমতায় এলে বিদেশি ঋণ, গণতন্ত্র, নির্বাচন এমনকি সুযোগ পেলে বাংলাদেশ পর্যন্ত গিলে খাবে।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, দুর্নীতি, দুঃশাসন, লুটপাটের বিরুদ্ধে খেলা হবে। খেলা হবে বিএনপি, আগুন সন্ত্রাস, ভোট চুরির বিরুদ্ধে। খেলা হবে ভুয়া ভোটার তালিকার বিরুদ্ধে। তৈরি হয়ে যান। প্রস্তুত হয়ে যান। জবাব দেবো।

আরও পড়ুন: গ্রামে গিয়ে অনাবাদি জমি চাষ করুন: যুবকদের প্রধানমন্ত্রী

আয়োজন সফল করার জন্য যুবলীগকে শুভেচ্ছা জানিয়ে কাদের বলেন, আজকের এই সমাবেশ জনসমুদ্র। যুবলীগ কথা দিয়ে কথা রাখে, এটা তার প্রমাণ। 

শেষে ওবায়দুল কাদের নৌকা ও শেখ হাসিনার পক্ষে স্লোগান দিয়ে বক্তব্য শেষ করেন।


একাত্তর/এসি

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধ করতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট ধীরগতির করার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন শাসকদলের সর্বোচ্চ পর্যায় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার নির্দেশনা দেওয়ার একটি ফাঁস হওয়া কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা...
গুপ্তদের মাধ্যম ব্যবহার করে দেশে আবার স্বৈরাচার ফিরে আসার অপচেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর