অপশক্তি আবারও মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করছে: শিক্ষামন্ত্রী

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ০৭:৩১ পিএম

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নির্বাচনকে সামনে রেখে অপশক্তি ফের মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করছে। এসব অপশক্তিকে রুখে দাঁড়াতে হবে।

দীপু মনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে রাজনীতির কোনো অংশ যেন প্রাতিষ্ঠানিক সমৃদ্ধির পথে বাধা না হয়ে দাঁড়ায় সেদিকে খেয়াল রাখতে হবে। শুধু সনদ নয়, দক্ষতা নিয়ে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে বের হতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট নাগরিক হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে বিশ্বের ৩৫তম অর্থনৈতিক সমৃদ্ধ দেশ বাংলাদেশ। 

বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের গবেষণা-নৈপুণ্যের সম্মানস্বরূপ ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: মেসি-রোনালদোর শেষ দেখা আজ!

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আব্দুল মঈন সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মোহাম্মদ হুমায়ুন কবির, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর জামাল নাছের, পুলিশ সুপার আব্দুল মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শিউলি রহমান তিন্নী ও সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিস ঘোষ প্রমুখ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ১৭ জন শিক্ষককে ভাইস- চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান করা হয়।


একাত্তর/আরবিএস  

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে কোনো ভোট কারচুপি করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম।
বগুড়া ও শেরপুরে ‘ভোট ডাকাতি’ ও হামলার প্রতিবাদে সেই দুই আসনের নির্বাচন বাতিল করে অবিলম্বে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
নির্বাচনী ফলাফল পরবর্তী এক ফেসবুক পোস্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, রাজনৈতিক ভাগ্য পরিবর্তিত হয় এবং বর্তমানে প্রাপ্ত ৭৭টি আসন তাদের জন্য এক শক্ত ভিত্তি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠনের ব্যাপারে আত্মবিশ্বাস ব্যক্ত করেছে বিএনপি। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর গুলশানে দলের নির্বাচন পরিচালনা কমিটির...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর