অহেতুক প্রকল্পে লুটপাটে মেতেছে সরকার: ফখরুল

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৪৬ পিএম

জনগণের কাছে দায়বদ্ধতা না থাকায় সরকার অপ্রয়োজনীয় প্রকল্পের নামে দুর্নীতি ও লুটপাটে মেতেছে বলে অভিযোগ করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বিদ্যুৎ নিয়ে আদানি গ্রুপের সঙ্গে যে চুক্তি হয়েছে, সেটির বিষয়ে দেশি-বিদেশি বিশ্লেষকরা বলছেন—এটা অপ্রয়োজনীয় ও অসম চুক্তি। যেখানে বাংলাদেশের কোনো লাভ হবে না। এ ধরনের চুক্তির মধ্যদিয়ে সম্পূর্ণ লুটপাট করে যাচ্ছে সরকার।

এসময় আন্দোলনের মাধ্যমে সরকারকের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করার হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব।

খালেদা জিয়ার রাজনীতি করা নিয়ে সাংবাদিদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের সাজা স্থগিত করা হলেও মওকুফ বা মুক্ত করা হয়নি। অবিলম্বে পরিপূর্ণভাবে খালেদা জিয়ার মুক্তি চাই।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।


একাত্তর/এআর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব।
সরকারের বয়স এক মাস পার হতে না হতেই জামায়াতে ইসলামী দেশকে অস্থিতিশীল করে তুলতে রাস্তায় নেমেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পতিত সরকারের আমলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা নিয়ে বারবার পরিকল্পিতভাবে বিতর্ক তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন চিন্তাধারার ফসল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর