সুপ্রিমকোর্ট বার নির্বাচন

নতুন করে ভোট চান বিএনপিপন্থী আইনজীবীরা

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১০:২৪ পিএম

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে নতুন করে ভোট গ্রহণের দাবি জানিয়েছেন বিএনপি সমর্থিত আইনজীবীরা। ভোট পরিচালনায় গ্রহণযোগ্য নির্বাচন পরিচালনা কমিটি গঠনের পর নতুন করে আবারও ভোট নেয়া দাবিও জানিয়েছেন তারা। 

বুধবার (১৫ মার্চ) বিকেলে সুপ্রিমকোর্টে এনেক্স ভবনের সামনে সংবাদ সম্মেলনে এ দাবি তুলেছেন সমিতির সভাপতি-সম্পাদক প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও রুহুল কুদ্দুস কাজল। 

মাহবুব উদ্দিন খোকন অভিযোগ করেন, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট চুরিতে পুলিশ জড়িত। তারা আমাদেরকে মেরে ভোট কেন্দ্র থেকে বের করে দিয়েছে। এখন সবার মত নিয়ে নতুন কমিটি করে নতুন করে ভোট নিতে হবে। না হলে আমাদের আন্দোলন চলবে।

রুহুল কুদ্দুস কাজল বলেন, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির বিভিন্ন সিদ্ধান্ত হয় সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে। নির্বাচন পরিচালনার জন্য যে সাব-কমিটি হয় সেটিও হয় সর্বসম্মত সিদ্ধান্তে। সে অনুযায়ী সিনিয়র আইনজীবী মুনসুরুল হককে প্রধান করে একটি কমিটি হয়।

আরও পড়ুন: যৌথ সভায় হট্টগোল, ক্ষোভ ঝাড়লেন ওবায়দুল কাদের

তিনি বলেন, মুনসুরুল হককে অপমান করে পদত্যাগে বাধ্য করেছে প্রতিপক্ষ। এখন নিজেদের পছন্দমতো একটি কমিশন করে ভোট চুরির পাঁয়তারা করছে প্রতিপক্ষ। ভোট চুরিতে বাধা দেয়ায় পুলিশ দিয়ে আমাদেরকে নির্যাতন করে ভোট কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে। এ অবস্থায় সবার মতামতের ভিত্তিতে নির্বাচন সাব-কমিটি গঠন করে নতুন করে নির্বাচন দিতে হবে।

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে ভোট গ্রহণকে কেন্দ্র করে আওয়ামী ও বিএনপি সমর্থিত আইনজীবীদের মধ্যে বুধবার সকাল থেকেই উত্তেজনা শুরু হয়। এক পর্যায়ে পুলিশ হামলা চালালে ১৫ জন আইনজীবী ও সাংবাদিক আহত হয়েছেন।


একাত্তর/এসজে

শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর