ঝুঁকিপূর্ণ মার্কেট ভাঙা হবে কবে, জানালেন মেয়র তাপস

আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ০৯:৫১ পিএম

রাজধানীর অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মার্কেটগুলো ঈদের পরে পর্যায়ক্রমে ভেঙে ফেলা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। 

সম্প্রতি রাজধানীর বঙ্গবাজার ও নিউ সুপার মাকের্টে অগ্নিকাণ্ডের পর মার্কেটগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। 

এরই পরিপ্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র বলেন, এখন থেকে অগ্নিকাণ্ডসহ যেকোনে দুর্ঘটনা এড়াতে রাজধানীর মার্কেটগুলোতে নিয়মিত তদারকি করবে সিটি করপোরেশন গঠিত স্থায়ী কমিটি। এরইমধ্যে কয়েকটি মার্কেটকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঈদের পর সেগুলো পর্যায়ক্রমে ভেঙে ফেলা হবে।

সোমবার নগর ভবনে বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নিজস্ব তহবিল থেকে দুই কোটি টাকার অনুদান তুলে দেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। 

অনুষ্ঠানে মেয়র তাপস আরও বলেন, প্রতিদিনই বড় মার্কেটগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এটা নিয়ে আমরা আতঙ্কিত। এটা নাশকতা কি না তা খুঁজে বের করতে এরইমধ্যে গোয়েন্দা সংস্থাগুলো কাজ শুরু করেছে। যদি কেউ জড়িত থাকে তাহলে শনাক্ত করে শাস্তি নিশ্চিত করা হবে।


একাত্তর/এআর

একুশে আগস্টের গ্রেনেড হামলা নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্যের প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, তিনি মূর্খের মতো মিথ্যা কথা বলেন। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের...
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ২১ শে আগস্ট গ্রেনেড হামলার ‘মাস্টার মাইন্ড’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, ‘২০০৪...
উনিশ বছর আগে ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনার সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার পর তখনকার বিএনপি সরকার ওই নারকীয় হত্যাযজ্ঞের দায় চাপাতে চেয়েছিলো আওয়ামী লীগ সভানেত্রীর ওপর। উনিশ বছর পরে এসে দলটির মহাসচিব...
পুলিশ ও বিচারকরা আওয়ামী লীগের দলীয় নেতাদের ভাষায় কথা বলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে রোববার...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর