মূর্খের মতো মিথ্যা বলেন ফখরুল: আইনমন্ত্রী

আপডেট : ২২ আগস্ট ২০২৩, ০৮:৪৭ পিএম

একুশে আগস্টের গ্রেনেড হামলা নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্যের প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, তিনি মূর্খের মতো মিথ্যা কথা বলেন। 

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রলীগের আলোচনা সভায় তিনি বলেন, ‘মির্জা ফখরুল মূর্খের মত মিথ্যা কথা বলেন। তথ্য না জেনেই তিনি কথা বলেন, তাই সাথে সাথে ধরা পড়ে যান।’ 

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সন্ত্রাস বিরোধী সমাবেশে শেখ হাসিনা ওপর গ্রেনেড হামলা চালানো হয়। ওই হামলায় নিহত হন ২৪ জন।

উনিশ বছর পরে এসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার ওই ঘটনার তদন্ত নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, ২১ আগস্টের পুরো বিষয়টি সাজানো নাটক। রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপির নেতাদের ওই মামলায় সাজা দেয়া হয়েছে।

ফখরুলের এ মন্তব্য ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সকালেই এ নিয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের বলেছেন, ‘২১ আগস্টের ঘটনাকে তিনি (ফখরুল) আওয়ামী লীগের সাজানো নাটক বলেছেন। এরচেয়ে বড় মিথ্যাচার কি হতে পারে? যে দল হত্যাকাণ্ড পরিচালনা করে সে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফখরুলের মহাসচিব পদ নড়ে গেছে বলেই তিনি মিথ্যাচার করছেন।’

আইনমন্ত্রী বলেন, ৭৫’ এর অসম্পূর্ণ ষড়যন্ত্র পূর্ণ করতেই ২১ শে আগস্টের গ্রেনেড হামলা। বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করাই বিএনপির উদ্দেশ্য।

তিনি বলেন, মুফতি হান্নান ম্যাজিস্ট্রেটের কাছে সাক্ষী দিয়েছেন, একুশে আগস্টের ঘটনায় তারেক রহমান জড়িত। 

এ সময় মির্জা ফখরুলকে তথ্য জেনে কথা বলারও আহ্বান জানান আইনমন্ত্রী। 

তখনকার বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ওই ঘটনার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা হয়। নানা নাটকীয়তার পর ২০১৮ সালের ১০ অক্টোবর এ মামলার রায় দেয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল।

রায়ে বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড দেয়া হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, খালেদার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১৯ জনকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড ও ২১ আগস্টের গ্রেনেড হামলার পেছনে একই অপশক্তি জড়িত বলে মনে করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাসিম। তিনি বলেন, এই অপশক্তি একই ধারায় স্বাধীনতাবিরোধী তৎপরতা চালিয়ে যাচ্ছে। ধর্মীয় লেবাসকে ব্যবহার করছে এই শক্তি। শুধু নেতৃত্ব শূন্য নয়, গণতান্ত্রিক বাংলাদেশের চলা প্রতিহত করার জন্যই এ হামলা। 

এদিকে সাহস থাকলে বিএনপিকে ভোটে আসার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, চ্যালেঞ্জ দিচ্ছি বাংলাদেশের মানুষ বিএনপিকে আর ভোট দেবে না। জনগণ যদি বিএনপিকে ভোট দেয় তবে আমাদের কোনো আপত্তি নেই। 


একাত্তর/আরবি

রাজধানীর উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। একই সঙ্গে রূপনগর থানার শামীম হাওলাদার হত্যা মামলায় ভোলার সাবেক সংসদ সদস্য...
খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিভিন্ন মন্তব্য করায় বিএনপি নেতাদের মানসিক ভারসাম্য নিয়ে প্রশ্ন তুলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বলেছেন, বিএনপির চেয়ারপারসন সঠিক চিকিৎসাই পাচ্ছেন। 
রাজনৈতিক কারণে নয়, অপরাধের সঙ্গে জড়িত থাকার কারণে বিএনপি নেতাদের ধরা হচ্ছে বলে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ নিতে হলে তার শর্তসাপেক্ষ মুক্তি আগে বাতিল করতে হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর