হাসপাতালে ভর্তি রাজনীতির রহস্য পুরুষ দাদাভাই

আপডেট : ০৮ মে ২০২৩, ০৬:২৭ পিএম

বাংলাদেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’ সিরাজুল আলম খান (দাদাভাই) অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তিনি বর্তমানে ঢাকার শমরীতা হাসপাতালে ভর্তি রয়েছেন।

সিরাজুল আলম খানের ভাই ফেরদৌস আলম খান জানান, গত রোববার রাতে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে বাসায় অসুস্থ হয়ে পড়ায় তার বড় ভাইকে শমরীতা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।

সিরাজুল আলম খানের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফেরদৌস আলম খান।

৮২ বছর বয়সী সিরাজুল আলম খান উচ্চ রক্তচাপসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এর আগে ২০২১ সালেও অসুস্থ হয়ে কিছুদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন সিরাজুল আলম খান।

গত শতকের ষাটের দশকে স্বাধীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রলীগের যে ‘নিউক্লিয়াস’ আলোচিত ছিল, তার উদ্যোক্তা ছিলেন সিরাজুল আলম খান। তাকে অনেকে ‘দাদাভাই’ নামে ডেকে থাকেন। 

স্বাধীনতার পর আওয়ামী লীগ ভেঙে জাসদ গঠনের উদ্যোক্তাও ছিলেন তিনি। সিরাজুল আলম খান সচারচর জনসম্মুখে আসেন না এবং কোনো বক্তৃতা-বিবৃতি দেন না। তবে আড়ালে থেকেই রাজনৈতিক তৎপরতার জন্য তাকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়।

দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে থেকে সিরাজুল আলম খান গত কয়েক বছর ধরে দেশেই অবস্থান করছেন। 


একাত্তর/এআর

বিএনপি নেতাকে ‘সাইবার সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দেওয়ার চার মাস পর নিজের ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চাইলেন জামায়াত নেতা ড. মোহাম্মদ নকিবুর রহমান। তিনি একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে...
নির্বাচন-পরবর্তী সহিংসতা, প্রতিহিংসা এবং দখলদারিত্বের রাজনীতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি অভিযোগ করেছেন, নির্বাচনের ফল...
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা রাজনীতি করে সম্পদ বানাইনি, বরং বাড়িঘর বিক্রি করে রাজনীতি করি। আমাদের কাছে আপনারা নিরাপদ থাকতে পারবেন।
বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান- এই দুটি নাম একে অপরের পরিপূরক। একদিকে যেমন মাতৃত্বের মমতা, অন্যদিকে রাজনৈতিক উত্তরসূরি হিসেবে একে অপরের প্রতি অগাধ বিশ্বাস ও সমর্থন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর