এই সরকারের অধীনে সুষ্ঠু ভোট সম্ভব না: ফখরুল

আপডেট : ১৬ জুন ২০২৩, ০৭:৫৭ পিএম

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় – এ মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারও তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। 

সিরাজগঞ্জে শুক্রবার দুপুরে বিএনপির এক প্রতিবাদ সমাবেশে তিনি বলেন, এই সরকারের অধীনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই বাংলাদেশের নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন।

মির্জা ফখরুল বলেন, আজ শুধু ভিসা নীতিতে আমেরিকা থেকে নিষেধাজ্ঞা এসেছে। আগামীতে সুস্থ ভোট না হলে ব্যবসা-বাণিজ্য থেকে সকল ক্ষেত্রে আমেরিকায় প্রবেশাধিকার বন্ধ হয়ে যাবে। 

অধিকার আদায় করেই বিএনপি নেতাকর্মীরা মাঠ থেকে ঘরে ফিরবে বলে মন্তব্য করেন তিনি। ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার শুধু ভোট চোরের সরকার নয়। দেশের সকল ক্ষেত্রেই তারা চুরি করছে। 

আরও পড়ুন: সব হারিয়ে বিএনপি এখন বেসামাল: কাদের

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান টুকু ও আমান উল্লাহ আমানের বিরুদ্ধে আদালতে সাজার রায়ের প্রতিবাদে সমাবেশের আয়োজন করে সিরাজগঞ্জ জেলা বিএনপি। 

মির্জা ফখরুল বলেন, সরকার উন্নয়নের নামে বিদেশ থেকে ঋণ এনে নিজেদের পকেট ভরছে। আর ট্যাক্সের নামে জনগণের পকেট কাটছে। এ সরকার পকেট মার সরকার।


একাত্তর/আরবি 

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু ভোট সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রতিনিয়ত বিদেশিদের বার্তাই প্রমাণ করে...
ইভিএম বা ব্যালটে কোনোভাবেই শতভাগ সুষ্ঠু ভোট নিশ্চিত করা সম্ভব নয় মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ইভিএম বা ব্যালট নির্বাচনের জন্য চ্যালেঞ্জ না হলেও প্রধান দলগুলোর...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর