তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু ভোট সম্ভব না: খসরু

আপডেট : ২০ জুলাই ২০২৩, ০৫:৪৩ পিএম

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু ভোট সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। 

তিনি বলেছেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রতিনিয়ত বিদেশিদের বার্তাই প্রমাণ করে এ দেশে কোন নির্বাচন হচ্ছে না, মানুষ ভোট দিতে পারছে না।

বৃহস্পতিবার ব্রিটিশ হাই কমিশনার সারাহ ক্যাথেরিন কুকের সঙ্গে বৈঠকের পর এ সব কথা বলেন তিনি। বেলা ৩টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপার্সন কার্যালয়ে এ বৈঠক হয়। 

বৈঠকের পর আমীর খসরু বলেন, ‘বাংলাদেশে অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন চায় যুক্তরাজ্য। গেলো এক সপ্তাহে বাংলাদেশের হামলা-মামলা, মৃত্যু ও সরকারি কর্মকর্তাদের রদবদল নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে তারা দৃষ্টি রাখছে।’ 

আরও পড়ুন: সংবিধান অনুযায়ী নির্বাচন হবে: কাদের

আমির খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও বৈঠকে বিএনপির প্রতিনিধিদের মধ্যে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। 

বৈঠকে হাইকমিশনার ছাড়াও ব্রিটিশ প্রতিনিধিদের মধ্যে ছিলেন পলিটিক্যাল কাউন্সিলর টিমোথি ডকেট। 


একাত্তর/আরবি  

দেশে নতুন বিভাজনের রাজনীতি তৈরির চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর