বিএনপি নির্বাচনে এলে আমরা সংলাপে প্রস্তুত: সালমান

আপডেট : ০৫ জুলাই ২০২৩, ০৬:১১ পিএম

বিএনপি যদি নির্বাচনে আসে তাহলে দলটির সঙ্গে সংলাপের হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তবে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। 

সালমান এফ রহমান বলেন, বিএনপি আলোচনায় এসে যদি নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী করা এবং অন্যান্য বিষয় নিয়ে ‘গ্যারান্টি’ চান, সেসব নিয়ে আলোচনার জন্য প্রস্তুত রয়েছি আমরা।  

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষ ভবনে বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন তিনি। 

তিনি বলেন, ‘আমরা ডায়ালগ করতে সবসময় রাজি আছি। তার আগে উনাদের (বিএনপির) বলতে হবে যে, উনারা ইলেকশনে আসবেন। উনারা এখন বলতেছেন যে, কেয়ারটেকার গভর্মেন্ট না হলে তারা ইলেকশনে আসবে না।

‘আমি যেটা বলি যে, কেয়ারটেকার গভর্মেন্ট নিয়ে তো কোনো ডায়ালগ করতে পারি না। সুপ্রিম কোর্ট রায় দিয়ে কেয়ারটেকার সরকারকে অবৈধ বলে দিয়েছে। আমরা সংবিধান সংশোধন করে ফেলেছি। যেটা নিয়ে কোনো ডায়ালগ করার সুযোগ নেই।’ 

তবে তত্ত্বাবধায়ক সরকারের দাবি ছেড়ে অন্যান্য বিষয়ে গ্যারান্টি চাইলে সেসব নিয়ে আলোচনার সুযোগ আছে বলে জানান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সালমান এফ রহমান। 

তিনি বলেন, 'যখন তারা (বিএনপি) বলবে হ্যাঁ, আমরা ইলেকশনে অংশগ্রহণ করতে রাজি আছি, আমরা অংশগ্রহণ করব, কিন্তু আমাদের এই এই গ্যারান্টি দিয়ে দিতে হবে যে, ইলেকশন ফ্রি করার জন্য এটা দরকার-ওটা দরকার। ওই কথাগুলো বলার জন্য আমরা কিন্তু প্রস্তুত আছি।'

সালমান এফ রহমান বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচনটা হবে। সেই নির্বাচনে অংশগ্রহণ করবেন। তারপর যদি ইলেকশন কমিশনকে আরও শক্তিশালী করতে হয়, ডাকেন, ওটা নিয়ে যদি কথা বলতে চান, আমাদের কথা বলতে কোনো আপত্তি নেই। আমরা ডায়ালগ করতে রাজি আছি।,' 

কিন্তু বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সংলাপ করতে চাচ্ছে, যেটা হবে না বলেও সাফ জানিয়ে দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। 

তিনি বলেন, 'ওরা ডায়ালগ করবে কেয়ারটেকার সরকার কীভাবে হবে। কেয়ারটেকার সরকার তো হবে না। আমরা তো সেটা বলে দিয়েছি। সংবিধান সংশোধন হয়ে গেছে, আইনটা হয়ে গেছে। এখন এটা নিয়ে আমরা ডায়ালগ করতে পারব না।'

নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে এবং একটা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে জানান তিনি। 


একাত্তর/আরবি 

শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর