সংসদ নির্বাচনে সব দল অংশ নেবে, আশা ইইউ’র

আপডেট : ১১ জুলাই ২০২৩, ০৩:৪৫ পিএম

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে বলে আশা প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল।

তারা জানিয়েছেন, আগামী নির্বাচন পর্যবেক্ষণ করতে ইইইউ প্রতিনিধি দল আসবে। তারা ইলেকশন মনিটরিং ফোরামের কাছে জানতে চেয়েছে, গত কয়েকটি নির্বাচন কেমন হয়েছিল। তবে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তারা কিছু বললেননি এবং জানতেও  চাননি।

মঙ্গলবার গুলশানে ইলেকশন মনিটরিং ফোরামের (ইএমএফ) সঙ্গে বৈঠকে জাতীয় নির্বাচনের পরিবেশ মূল্যায়ন করতে আসা ছয় সদস্যের নির্বাচনী অনুসন্ধানী দল এসব কথা জানিয়েছেন। 

বৈঠক শেষে ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান।

তিনি বলেন, ইইউ প্রতিনিধিরা সংবিধানে নেই এমন কোনো কথা বলেননি এবং তত্ত্বাবধায়ক বিষয়ে কোনো কিছু জানতে চাননি। তত্ত্বাবধায়ক বিষয়ে তারা কোনো আগ্রহ দেখাননি। 

নির্বাচন পর্যবেক্ষণ করতে আসবেন সেটি তারা নিশ্চিত করেছেন কী না জানতে চাইলে তিনি বলেন, উনারা কনফার্ম করেনি, তবে উনাদের যারা সিনিয়র আছেন তাদের সার্বিক বিষয়ে জানাবেন।

তিনি বলেন, প্রতিনিধি দলের সদস্যরা গত নির্বাচন নিয়ে কথা বলেছেন এবং আগামী নির্বাচন কেমন হবে সেটি জানতে চেয়েছেন। 

তিনি জানান, সম্প্রতি পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের যে পরিস্থিতি আমরা দেখেছি সেটি তাদের সামনে তুলে ধরেছি। একই সঙ্গে নির্বাচন কমিশনের সক্ষমতা, সরকারের যে সহযোগিতা সেটি তাদের সামনে আমরা তুলে ধরেছি। তারা আমাদের কথা নোট করেছেন এবং বলেছে আগামী নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল আসবে। পাশাপাশি তারা প্রত্যাশা করেন বাংলাদেশের সবকয়টি রাজনৈতিক দল আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে।

আবেদ আলী আরও বলেন, তারা শুধু ২০১৮ নয়, ১৯৯৬ থেকে ২০১৪  সাল পর্যন্ত সবগুলো নির্বাচন নিয়ে কথা বলেছেন। আমরা উনাদের সামনে সবগুলো নির্বাচনের চিত্র তুলে ধরেছি। তারা এ বিষয়ে আগে থেকেই অবগত রয়েছেন। তাদের মধ্যে একজন প্রতিনিধিও আছেন যিনি এর আগে নির্বাচন পর্যবেক্ষণ করেছেন।

একাত্তর/এসি

সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় বিগত ছয় মাসের শাসনামলে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
ধর্মের ভিত্তিতে দেশকে বিভক্ত করার অপচেষ্টার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল কারচুপি ও টেম্পারিংয়ের অভিযোগ এনে জরুরি সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর