জিয়ার শাসনামলে সেনাসদস্য হত্যার বিচার হবে: তথ্যমন্ত্রী

আপডেট : ১২ জুলাই ২০২৩, ০৫:৫১ পিএম

জিয়ার শাসনামলে বিদ্রোহ দমনের নামে সেনাসদস্যদের ফাঁসি এবং এরপর আন্দোলনের নামে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের বিচারের আশ্বাস দিলেন তথ্যমন্ত্রী। 

বুধবার শহীদ মিনারে ‘মায়ের কান্না’ ও ‘অগ্নিসন্ত্রাসের আর্তনাদ’ নামে দুটি সংগঠন আয়োজিত মানববন্ধন ও শান্তি সমাবেশে এ আশ্বাস দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সমাবেশে তথ্যমন্ত্রী বলেন, এসব ঘটনার নির্দেশদাতাদেরও বিচারের আওতায় আনতে হবে।

১৯৭৭ সালে তৎকালীন সেনাশাসক জিয়াউর রহমানের আমলে বিদ্রোহ দমনের নামে সামরিক বাহিনীর পাঁচশ সদস্যকে বিনা বিচারে হত্যার অভিযোগে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছে ‘মায়ের কান্না’ নামের সংগঠনটি। শহীদ মিনারে আয়োজিত এই সমাবেশেও এসব হত্যাকাণ্ডের বিচারের দাবি জানান ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা। 

‘অগ্নিসন্ত্রাসের আর্তনাদ’ নামের ব্যানারে ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত বিএনপি জামাতের আগুন বিচারের দাবিও উঠেছে একই মঞ্চে। 

সমাবেশে যোগ দিয়ে তথ্যমন্ত্রী বলেন, ১৯৭৭ সালের ঘটনার যেমন বিচার হবে, তেমনি অগ্নিসন্ত্রাসের মাধ্যমে যারা মানুষ হত্যা করেছে তাদের এবং হুকুমদাতাদেরও বিচার হবে।

বিদেশি সংস্থা ও কূটনীতিকদের উদ্দেশ্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, যারা মানবাধিকারের কথা বলে তাদের উচিৎ এই ভুক্তভোগীদের ন্যায়বিচারও নিশ্চিত করা।

‘মায়ের কান্না’ ও ‘অগ্নিসন্ত্রাসের আর্তনাদ’ সংগঠন দুইটির আয়োজনে মানববন্ধনে অংশ নিয়েছেন ভুক্তভোগী ও প্রাণ হারানোদের স্বজন এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। 

তারা বিএনপি-জামায়াতের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে আন্দোলনের নামে নৈরাজ্য ও মানুষ পোড়ানোর ঘটনায় জড়িত অগ্নিসন্ত্রাসী ও হুকুমদাতাদের বিচার দাবি করেন। 

আরও পড়ুন: আমরা শান্তিকামী, কারও সঙ্গে যুদ্ধ চাই না: প্রধানমন্ত্রী

১৯৭৭ সালের ২ অক্টোবর সেনা ও বিমানবাহিনীর কারাদণ্ডপ্রাপ্ত ও চাকরিচ্যুত সদস্য এবং ফাঁসিতে মৃত্যুদণ্ড কার্যকর ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারও দাবি করছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

একাত্তর/জো

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
স্বাধীন বাংলাদেশ সমৃদ্ধির পথে বারবার বাধাগ্রস্ত হয়েছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশে আর কেউ যেন নতুন করে শিকল পরাতে না পারে, সেভাবেই রাষ্ট্রকাঠামো ও রাজনীতি...
কীভাবে একটি বাংলাদেশি জাতির জন্ম হয়েছে, ইতিহাস পর্যালোচনা করলেই তা স্পষ্ট হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গোটা জাতি যখন রাজনৈতিক দিকনির্দেশনাহীন হয়ে...
২০২২ সালে শেখ হাসিনার সরকারের আমলে বিশ্বকাপ ফুটবলের সম্প্রচারস্বত্ব কেনার নামে বড়ো অঙ্কের অর্থ লোপাট হয়েছিলো বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তবে বর্তমান সরকার কোনো...
রাজধানী ঢাকা শহরে সম্পূর্ণ অনিয়ন্ত্রিতভাবে চলা ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে এবার একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় এনে চলাচলের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক, রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
দেশে চলমান এলপিজি সংকট মোকাবিলা এবং বাজারে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে সরকার নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি ও দাম সমন্বয় করতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...
শিক্ষার্থীদের পাঠ্যক্রম আরও যুগোপযোগী করতে আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতি—এই চারটি বিষয়ে নতুন বই দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল...
দেশের সরকারি হাসপাতালগুলোতে শয্যা সংখ্যা বাড়ানো হলেও সে অনুপাতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যসহকারীর পদ বৃদ্ধি করা হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। এর ফলে একজন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর