‘বিশ্বকাপ দেখানোর নামে শেখ হাসিনার আমলে অর্থ লোপাট, এবার সাশ্রয়’

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ১২:০৯ পিএম

২০২২ সালে শেখ হাসিনার সরকারের আমলে বিশ্বকাপ ফুটবলের সম্প্রচারস্বত্ব কেনার নামে বড়ো অঙ্কের অর্থ লোপাট হয়েছিলো বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তবে বর্তমান সরকার কোনো মধ্যস্বত্বভোগী ছাড়া সরাসরি ফিফার সঙ্গে যোগাযোগ করে দেশের অর্থ অপচয় রোধ করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছেন তিনি।

রোববার (১৯ জুলাই) তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

সংবাদিক সম্মেলনে জহির উদ্দিন স্বপন জানান, প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় এবার কোনো তৃতীয় পক্ষের মাধ্যম ছাড়াই ফিফার কাছ থেকে মাত্র তিন দশমিক ৮৫ মিলিয়ন ডলারে বিশ্বকাপ ফুটবলের সম্প্রচারস্বত্ব কেনা সম্ভব হয়েছে। তিনি উল্লেখ করেন, ফিফার সঙ্গে আরেকটু সময় নিয়ে আলোচনা করা গেলে আরও দরকষাকষির সুযোগ থাকতো।

বিগত সরকারের আমলের খরচের তুলনা টেনে মন্ত্রী বলেন, ২০২২ সালে এই খাতে ১৪০ কোটি টাকার লেনদেন হয়েছিলো, যার বড়ো অংশের টাকাই খরচ হয়েছিলো সরকারের তহবিল থেকে। ওই অর্থ লোপাটের ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে বর্তমানে বিভাগীয় তদন্ত চলছে বলেও জানান তিনি।

এবারের খরচের বিষয়ে তথ্যমন্ত্রী আরও বলেন, সম্প্রচারস্বত্ব কিনতে সরকারের যে টাকা খরচ হয়েছে, সেখানে এখনো তিন-চার কোটি টাকার ঘাটতি রয়েছে। এই ঘাটতি পূরণে সম্প্রচারকারী কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে অর্থ তুলে আনার চেষ্টা চলছে।

একাত্তর/এসি
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। একই সঙ্গে তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
স্বাধীন বাংলাদেশ সমৃদ্ধির পথে বারবার বাধাগ্রস্ত হয়েছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশে আর কেউ যেন নতুন করে শিকল পরাতে না পারে, সেভাবেই রাষ্ট্রকাঠামো ও রাজনীতি...
কীভাবে একটি বাংলাদেশি জাতির জন্ম হয়েছে, ইতিহাস পর্যালোচনা করলেই তা স্পষ্ট হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গোটা জাতি যখন রাজনৈতিক দিকনির্দেশনাহীন হয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর