রাজনৈতিক নয়, আইন মেনেই তারেকের রায়: কামরুল

আপডেট : ০২ আগস্ট ২০২৩, ০৫:২১ পিএম

অবৈধ সম্পদ অর্জনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও পলাতক আসামি তারেক রহমান এবং তার স্ত্রী জুবাইদার রহমানের রায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের নেতারা। 

তারা বলেছেন, এই রায় এসেছে দুর্নীতির বিরুদ্ধে। আইনি প্রক্রিয়া মেনেই রায় ঘোষণা করা হয়েছে, সরকার এতে কোনো প্রভাব বিস্তার করেনি।

বুধবার তারেক ও জুবাইদার বিরুদ্ধে রায় ঘোষণার পর বঙ্গবন্ধু এভিনিউয়ে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়া এ কথা বলেন আওয়ামী লীগের নেতারা।

এসময় আওয়ামী লীগের সভাপতি মন্ডলী সদস্য অ্যাড. কামরুল ইসলাম বলেন, সহিংসতা করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোকাবেলা করবে। আওয়ামী লীগ কর্মীরাও সতর্ক অবস্থান নিয়েছে। সহিংসতার চেষ্টা করলে তারাও মোকাবেলা করবে।  

আরও পড়ুন: তারেকের ৯, জুবাইদার তিন বছরের কারাদণ্ড

পরে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারা বিএনপির সহিংসতা বিরোধী বিক্ষোভ মিছিল করে৷  মিছিলটি বঙ্গবন্ধু এভিনিউ থেকে জিপিও, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে দিয়ে প্রদক্ষিণ করে।


একাত্তর/এসি

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সেখানে ‘গোপন বৈঠক’ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের...
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে কার্যক্রমে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্দেহভাজন অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর...
জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙ্গারু কোর্টের’ রায় বলে মন্তব্য করায় আদালত অবমাননার...
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধঘোষিত দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান এবং পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর দেশের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে একটি বিস্তারিত ও...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর