বিএনপির হারানোর কিছু নেই: ফখরুল

আপডেট : ১০ আগস্ট ২০২৩, ০৭:৪১ পিএম

বিএনপির হারানোর কিছু নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বৃহস্পতিবার বিএনপির গুলশান কার্যালয়ে এক প্রতিবাদ সভায় এ কথা বলেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, ‘বিএনপির আজ হারাবার কিছু নেই। বিশ্ববিবেক আজ জেগে উঠেছে। তারা বলছে, দেশে অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে এই সভার আয়োজন করে যুবদলের প্রতিষ্ঠাকালীন সাবেক নেতারা।

সভায় মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের জন্মের পর সবচেয়ে কঠিন সময় পার করছি। সরকার জোর করে ক্ষমতা দখল করে আছে এটা জাতির জন্য বড় সংকট। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে আওয়ামী লীগ নিজেদের স্বার্থে।’

তিনি বলেন, ‘জিয়া পরিবারকে নিয়ে সরকার ভীত হয়ে পড়েছে। ৪০ লাখ নেতাকর্মীর নামে মামলা, একের পর সাজা দেয়া হচ্ছে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে সরকারের পরাজয় অবশ্যম্ভাবী। পরাজয়ের ভয়ে সিনিয়র নেতাদের সাজা দেয়া হচ্ছে।’

অবস্থান কর্মসূচির মাধ্যমে বিএনপির বড় বিজয় হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘সরকার যে বিরোধীদলকে শান্তিপূর্ণ কর্মসূচি করতে দেয় না, বাধা দেয় তা বিশ্বের কাছে ফুটে উঠেছে। সর্বশক্তি প্রয়োগ করে অতি স্বল্প সময়ের মধ্যে সরকারকে পরাজিত করে জনগণের সরকার গঠন করা হবে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘দেশকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছে সরকার। জিয়া পরিবারকে ভয় পেয়ে একের পর এক মামলা দিচ্ছে। সকলে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

বিএনপির আরেক নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘ভবিষ্যতে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারা যায় তাহলে খালেদা জিয়াসহ সকলের বিরুদ্ধে মামলা বিচারিক অপরাধ হিসেবে গণ্য করা হবে। গণতন্ত্র ফিরে পেতে হলে আন্দোলন করতে হবে। আন্দোলনের কোনো বয়স লাগে না। কর্মের মাধ্যমে প্রমাণ করতে হবে আমরা পারি।’

বিএনপির জ্যেষ্ঠ নেতা আব্দুল মঈন খান বলেন, ‘একদফার আন্দোলন শুধু বিএনপির জন্য নয়, এদেশের মানুষকে রক্ষার জন্য। আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে।’

 

একাত্তর/কেএসএইচ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর