'দেশের অগ্রগতির পথে বাধা সৃষ্টিকারীদের প্রতিহত করা হবে'

আপডেট : ১১ আগস্ট ২০২৩, ০৩:৩৪ পিএম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেছেন, বিএনপি জামাতের লক্ষ্যই দেশের গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করা। তারা সংবিধানকে পদদলিত করতে চায়। কিন্তু দেশের অগ্রগতির পথে বাধা সৃষ্টিকারীদের কঠোরভাবে প্রতিহত করা হবে।

শুক্রবার ধানমন্ডি ৩২ নম্বরে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা এসব কথা বলেন তিনি।

আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, বঙ্গবন্ধুর খুনিরা এখনো অপরাজনীতি করে যাচ্ছে। তারা ১৫ আগস্ট কেক কেটে উৎসবে মেতে উঠে। তাদের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্ছার হতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের চেতনাকে ধ্বংস করার জন্য বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। ২১ বছর লড়াই সংগ্রামের মাধ্যমে সে স্বপ্ন পূরণ হতে দেয়নি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে প্রধানমন্ত্রী। বাংলাদেশকে সক্ষমতার জাতি হিসাবে বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিয়েছে শেখ হাসিনা।

জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভায় উপস্থিত অন্যান্য নেতারা বলেন, বঙ্গবন্ধুর খুনিরা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলো। কিন্তু, তাদের উদ্দশ্য ব্যর্থ হয়েছে। খুনিচক্র পরাজিত হয়েছে। আজকে, দেশে গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করেছেন বঙ্গবন্ধু কন্যা। বিএনপি জামাতের দেশবিরোধি ষড়যন্ত্র মোকাবেলা করতে নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানিয়ে নেতারা বলেন, এই চক্রান্ত রুখতে না পারলে সাম্প্রদায়িক অপশক্তির কাছে বাংলাদেশ হেরে যাবে। 


একাত্তর/এআর

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সেখানে ‘গোপন বৈঠক’ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের...
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে কার্যক্রমে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্দেহভাজন অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর...
জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙ্গারু কোর্টের’ রায় বলে মন্তব্য করায় আদালত অবমাননার...
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধঘোষিত দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনের নবনিযুক্ত দুই সদস্য— সাংবাদিক এস. এ. এম মাহফুজুর...
দুর্নীতি ও অর্থ পাচারের গুরুতর মামলায় অভিযুক্ত বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। গত ১৫ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়।
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় সকালে প্রাতঃকৃত্য সেরে বাড়ি ফেরার পথে মুখোশধারী দুই দুর্বৃত্তের অতর্কিত গুলিতে সুজন পাল (৩৩) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. আরিফ হোসেনসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে সরাসরি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর