এক দফার মরণফাঁদে বিএনপির ছটফটানি: কাদের

আপডেট : ১২ আগস্ট ২০২৩, ০৬:৫১ পিএম

সরকার পতনের এক দফা আন্দোলনের ডাক দিয়ে বিএনপি মরণ যন্ত্রণার ফাঁদে পড়ে ছটফট করছে বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, সব রাস্তা বন্ধ করে বিএনপি এখন তাকিয়ে আছে বিদেশিদের দিকে। 

শনিবার রাজধানীতে স্বাধীনতা চিকিৎসক পরিষদ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। 

ওবায়দুল কাদের বলেন, এক দফার মরণ যন্ত্রণার ফাঁদে পড়ে ছটফট করছে বিএনপি। উন্নয়নের অন্তর জ্বালায় তারা জ্বলছে। 

এত নেতিবাচক চিন্তা যাদের, তাদেরকে আজীবন বিরোধীদলের খাতায় নাম লেখাতে পরামর্শ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 

তিনি বলেন, বিএনপির সঙ্গে সহাবস্থানে কোনো সুযোগ নেই। সব রাস্তা তারা নিজেরাই বন্ধ করেছে। এখন বিদেশিদের দিকে তাকিয়ে আছে বিএনপি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আস্থা রেখে দেশের মানুষকে ধৈর্য ধরার আহ্বান ওবায়দুল কাদের।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্ম তারিখ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ১৫ই আগস্ট আবারও তারা খালেদা জিয়ার জন্মদিন পালন করবে। ফখরুল সাহেবের কাছে প্রশ্ন, একটা মানুষের কয়টা জন্মদিন থাকে। 

আরও পড়ুন: এবার জয়ী না হলে ৫০ বছরের কবলে: ফখরুল

বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলা বিদেশিদের সমালোচনা করে শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত ৬৭ দেশে নির্বাচন হয়েছে। আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত হবে আরও ২২ দেশের নির্বাচন। কিন্তু ওগুলোর কোনো খবর-টবর নেই।

ওবায়দুল কাদেরও তার বক্তব্যে ওই প্রসঙ্গ টানেন। তিনি বলেন, পৃথিবীর অনেক দেশে নির্বাচন হলেও শুধু বাংলাদেশ নিয়েই মাথা ঘামাচ্ছে কিছু দেশ। 


একাত্তর/আরবি

দেশে নতুন বিভাজনের রাজনীতি তৈরির চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর