বিএনপি তাকিয়ে আমেরিকার দিকে: ওবায়দুল কাদের

আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ০২:১৩ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আমেরিকার দিকে তাকিয়ে আছে। তাকিয়ে তাকিয়ে চোখের পানি শুকিয়ে গেছে, কেন আসে না, কেন নিষেধাজ্ঞা দেয় না। এসব ভেবে মির্জা ফখরুলের রাতের ঘুম হয় না।

আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটি আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা কর্মসূচি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শনিবার সকালে রাজধানীর রবীন্দ্র সরোবরে এই কর্মসূচির আয়োজন করা হয়। 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে তিনি বলেন, আপনাদের লজ্জা করে না! আপনাদের দলের ভারপপ্রাপ্ত নেতা একজন দণ্ডপ্রাপ্ত আসামি। পালিয়েছেন আপনারা, আমরা কখনো পালাবো না। 

কাপুরুষ, পলাতক এবং রিমোট কন্ট্রোল নেতার কথায় বাংলাদেশ চলবে না বলেও মন্তব্য করেন তিনি। 

ওবায়দুল কাদের বলেন, ভারত আমাদের পরীক্ষিত বন্ধু। কিন্তু ৭৫'র পর তারা আমাদের ক্ষমতায় বসায়নি। যখন জনগণ চেয়েছে তখন এসেছি। সুতরাং তারা কখনোই বাংলাদেশের কাউকে ক্ষমতায় বসাতে পারে না। বাংলাদেশের অভ্যন্তরীন বিষয়ে, নির্বাচনের ব্যাপারে ভারত কখনো হস্তক্ষেপ করেনি।

তিনি আরও বলেন, এসব নিয়ে আমাদের চিন্তা নেই। জনগণ রাখলে আমরা থাকবো, না রাখলে থাকবো না। 

সেতুমন্ত্রী বলেন, আজকে দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু। মানুষ ডেঙ্গুর কাছে নিরাপদ নয়, আর বিএনপির কাছে দেশের গণতন্ত্র নিরাপদ নয়। আজকে ডেঙ্গুর মতো ভয়ঙ্কর বিএনপিকেও প্রতিহত করতে হবে। 

তিনি বলেন, আমরা শুধু রাজনৈতিক কর্মসূচি পালন করি না, দায়িত্বশীলতা থেকেই মানুষের সংকটে, ব্যাধিতে আওয়ামী লীগ এগিয়ে আসে।

বাঁচতে হলে ভয়ঙ্কর ডেঙ্গুর সাথে লড়তে হবে উল্লেখ করে তিনি বলেন, একে প্রতিরোধ করা সার্বজনীন কর্তব্য। শুধু রাজনীতি করলে হবে না, মানুষকে বাঁচানোর রাজনীতি সবার আগে। শিশুসহ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যারা মারা যাচ্ছেন সেগুলো দুর্ভাগ্যজনক।

তিনি আরও বলেন, সিটি কর্পোরোশন হাত গুটিয়ে বসে আছে সেটা বলবো না। তবে ডেঙ্গু বিরোধী অভিযান আরও সমন্বিত এবং জোরদার করতে হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডা. প্রাণ গোপাল দত্ত এমপির সভাপতিত্বে কর্মসূচিতে অন্যদের মধ্য উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডাক্তার জামাল উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সদস্যসহ মহানগর আওয়ামী লীগের নেতারা।

একাত্তর/আরবিএস  

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর