অরাজকতার ষড়যন্ত্র করতে বিএনপি নেতারা সিঙ্গাপুরে: পরশ

আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ০২:৩২ পিএম

লাশের রাজনীতি করে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্রে করতেই বিএনপি  নেতার সিঙ্গাপুর গেছেন বলে মন্তব্য করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

মঙ্গলবার সকালে রাজধানীর বনানীতে যুবলীগের এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

যুবলীগ চেয়ারম্যান বলেন, বিএনপির মিথ্যা কথা মানুষ আর বিশ্বাস না করে। তাই তাদের ষড়যন্ত্র মোকাবেলা করতে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর ত্যাগ, শেখ হাসিনার মতো আন্তরিক বাংলাদেশে আর কোনো নেতার হবে না। বিএনপি সবসময় নির্বাচনের সময় বাঁধা সৃষ্টি করে, আগুন দেয়। কিন্তু সেই বাঁধা অতিক্রম করে ভোট দিয়ে আওয়ামী লীগকে নির্বাচনে জয়ী করতে হবে। 

জনগণ বার বার আওয়ামী লীগকে নির্বাচিত করেছেন বলেই শত অত্যাচার সহ্য করে আবারও ঘুরে দাঁড়িয়েছেন শেখ হাসিনা, যোগ করেন পরশ।

তিনি বলেন, বিএনপি একের পর এক মিথ্যাচার চালিয়ে যাচ্ছে। তারা জনগণের ভালো নয়, কেবল জনগণকে ব্যবহার করে ক্ষমতায় আসতে চায়। কিন্তু আওয়ামী লীগ সব সময় জনগণের উন্নয়নের স্বার্থে রাজনীতি করে।  

পরশ বলেন, আওয়ামী লীগের ভুল থাকতেও পারে। কিন্তু দেশের প্রতি ভালোবাসায় আওয়ামী লীগের বিন্দুমাত্র খাদ নাই। তাই বিএনপির চক্রান্তের বিরুদ্ধে সজাগ থেকে আওয়ামী লীগকে জয়ী করতে হবে। 

একাত্তর/এসি
বিএনপি নেতাকে ‘সাইবার সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দেওয়ার চার মাস পর নিজের ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চাইলেন জামায়াত নেতা ড. মোহাম্মদ নকিবুর রহমান। তিনি একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে...
নির্বাচন-পরবর্তী সহিংসতা, প্রতিহিংসা এবং দখলদারিত্বের রাজনীতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি অভিযোগ করেছেন, নির্বাচনের ফল...
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা রাজনীতি করে সম্পদ বানাইনি, বরং বাড়িঘর বিক্রি করে রাজনীতি করি। আমাদের কাছে আপনারা নিরাপদ থাকতে পারবেন।
বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান- এই দুটি নাম একে অপরের পরিপূরক। একদিকে যেমন মাতৃত্বের মমতা, অন্যদিকে রাজনৈতিক উত্তরসূরি হিসেবে একে অপরের প্রতি অগাধ বিশ্বাস ও সমর্থন।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর