জার্মান দূতের সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪৪ পিএম

ঢাকায় জার্মান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স জ্যান জ্যানোস্কির সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা।

বুধবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নেন।

বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দ্বিপক্ষীয় নানা বিষয় নিয়ে জার্মান দূতাবাসের প্রতিনিধি দলের সাথে আলোচনা হয়েছে। নির্বাচনের বিষয় আলোচনায় উঠে এসেছে। খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জানতে চেয়েছিলেন, আমরা তা অবহিত করেছি।

তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় চাই, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। এই বিষয়ে সবার উদ্বেগ রয়েছে যে, কীভাবে নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের নির্বাচন করা যায়।

আমির খসরু বলেন, বিএনপি জানিয়েছে আওয়ামী লীগের অধীনে নির্বাচন সুষ্ঠু সম্ভব নয়। তাদের অধীনে নির্বাচনে যাওয়ার সুযোগ নেই। ভোট চুরির আরেকটি প্রকল্প ছাড়া কিছুই হবে না। সবাই নিরপেক্ষ গ্রহণযোগ্য অংশীদারিত্বমূলক নির্বাচন দেখতে চায়। তবে এটি কোন প্রক্রিয়ায় হবে তা আমাদের ঠিক করতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া নির্বাচন অবাধ, গ্রহণযোগ্য অংশীদারিত্বমূলক সম্ভব নয়, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি।

আরবি
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর