আগামী নির্বাচনে অংশ নেবে জাপা: রওশন এরশাদ

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০১ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্টপোষক রওশন এরশাদ বলেছেন, নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদের ২৪তম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন। 

রওশন এরশাদ বলেন, জাতীয় পার্টি সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য পূর্ণ প্রস্তুতি নিচ্ছে। জাতীয় পার্টি তার প্রতিষ্ঠালগ্ন থেকেই সকল জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছে। তারা গণতান্ত্রিক ধারায় বিশ্বাস করেন বলেই কখনোই নির্বাচন বয়কট করেননি।

তিনি আরও বলেন, 'ডিজিটাল নিরাপত্তা আইন' পরিবর্তন করে 'সাইবার নিরাপত্তা আইন' করা হলেও উদ্বেগ কাটেনি। এরইমধ্যে এটি পাশ হয়েছে। তার আগে সাংবাদিক, আইনজীবী, মানবাধিকারকর্মী ও নাগরিক সমাজের মতামত নেয়া যেতো।

তবে অংশীজনদের সঙ্গে আলোচনার সুযোগ এখনও শেষ হয়ে যায়নি উল্লেখ করে জাতীয় ও আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মান দিয়ে এই উদ্যোগ নেয়ার আহবান জানান তিনি।

রওশন এরশাদ বলেন, করোনা মহামারি ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে অনেক কিছুর দাম বেড়েছিল। কিন্তু বিশ্ব বাজারে এখন দাম কমেছে। দেশে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় টিসিবির পণ্য কিনতে স্বল্প আয়ের মানুষের দীর্ঘ লাইন এখন সাধারণ চিত্র। এখানে যুক্ত হচ্ছে মধ্যবিত্ত। 

প্রবৃদ্ধি বাড়াতে এবং সামাজিক সুরক্ষা নিশ্চিতে পদক্ষেপ জরুরি উল্লেখ করে তিনি বলেন, না হলে মানুষের ওপর চাপ আরও বাড়বে। অস্থিতরা তৈরি হবে। 

সংসদের বিরোধী দলীয় নেতা বলেন, বিশ্ব বাজারের দোহায় দিয়ে অর্থনীতির সংকটের কথা বলার অবকাশ এখন নেই। 

দেশে ডলার সংকট দীর্ঘদিনের উল্লেখ করে তিনি আরও বলেন, অনিয়মের কারণে ব্যাংক খাত বারবার আলোচনায় আসছে। ডলার সংকট কাটাতে উদ্যোগ নেয়া জরুরি।

আরবিএস  
দলে কোনো ধরনের অভ্যন্তরীণ বিভাজন বা দল ভাঙার ঘটনা ঘটলেও স্থানীয় সরকার নির্বাচনে তার কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে দাবি করেছে জাতীয় পার্টি (জাপা)।
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে কোনো ভোট কারচুপি করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম।
ইতোমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনীতদের নাম ঘোষণা করেছে সরকারি ও বিরোধী দল। এই তালিকায় অনেক তরুণ নারী নেতৃত্বের আগমন ঘটলেও, সংরক্ষিত আসনের এমপি হওয়ার প্রস্তাব সবিনয়ে ফিরিয়ে...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর