রাষ্ট্রযন্ত্রকে নির্যাতনের কারখানায় পরিণত, অভিযোগ বিএনপির

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৩ পিএম

আওয়ামী লীগ দেশের রাষ্ট্রযন্ত্রকে নির্যাতনের কারখানায় পরিণত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে গুম, খুন ও আদালতকে ব্যবহার করে মিথ্যা মামলায় গণতন্ত্রকামী নেতাকর্মীদের দণ্ড দেয়া হচ্ছে বলে অভিযোগ তাদের। 

রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে বিএনপি মহাসচিবসহ দলটির নেতারা এসব কথা বলেন।

প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সুবর্ণ জয়ন্তীর এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছিলেন জামায়াতে ইসলামিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও।

এখানে বিএনপির মহাসচিব বলেন, আওয়ামীলীগ গণতন্ত্রের বিরুদ্ধে আইন আদালতসহ সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে ব্যবহার করছে।

তিনি বলেন, জনগণ জেগে উঠেছে। দ্রুত গণআন্দোলনেই এই সরকার ক্ষমতাচ্যুত হবে।

এদিকে, সরকার পতনের এক দফার কর্মসূচির প্রথম দিনে টঙ্গী কলেজ গেটে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অমির খসরু মাহমুদ চৌধুরী আওয়ামীলীগকে উদ্দেশ্য করে বলেন, পতনের চেয়ে পদত্যাগ করা ভালো হবে। নইলে জনগণের সামনে আর দাড়াতে পারবে না অওয়ামী লীগ।

একই দাবিতে ঢাকা জেলা বিএনপির সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। 

বিএনপির সিনিয়র নেতারা বলেন, যেকোনো ত্যাগের বিনিময়ে এবার গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন তারা সফল করবেন।

 

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর