বিএনপির কর্মসূচি নিয়ে ভাবছে না আওয়ামী লীগ, লক্ষ্য সুষ্ঠু নির্বাচন

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৭ এএম

সরকার পতনে বিএনপির কোনো কর্মসূচি নিয়ে ভাবছে না আওয়ামী লীগ। বরং সুষ্ঠু নির্বাচনের পক্ষে মানুষের আস্থা বাড়ানোই তাদের লক্ষ্য। রাজনীতির মাঠে থেকে নির্বাচনী পরিবেশ ঠিক রাখতে, ২৩ সেপ্টেম্বর থেকে শান্তি সমাবেশ করবে ক্ষমতাসীনরা। 

আওয়ামী লীগ বলছে, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। বিএনপি অংশ না নিলে, আর আহবান জানানো হবে না।

৪ অক্টোবর পর্যন্ত টানা কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ঈদে মিলাদুন্নবী আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে দুই দিনের ঘরোয়া অনুষ্ঠান বাদে সবগুলোই হবে রাজপথে। এদিকে বিএনপিসহ তাদের সাথে যুগপৎ আন্দোলনকারী দলগুলোও সরকার পতনের একদফা নিয়ে কর্মসূচি দিয়েছে। 

আওয়ামী লীগ নেতারা বলছেন, গেলো ১৪ বছর ধরে অন্তত ১৯ বার সরকার পতনের একদফা আন্দোলনের কথা বলছে বিএনপি। কিন্তু অযৌক্তিক হওয়ায় কোনোবারই তাদের আন্দোলনে সাড়া দেয়নি মানুষ।তাই বিএনপির আন্দোলন ব্যর্থ হয়েছে। এবারো নেতাকর্মীদের হতাশা কাটাতে দলটি সরকার পতনের কথা বলছে। তাতে ভাবনা নেই আওয়ামী লীগের।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, তারা কোনো কোথায় মানতে চায় না। কোনো বিষয়েই তাদের আস্থা নেই। না বাংলাদেশের প্রতি তাদের আস্থা আছে, না গণতন্ত্রের প্রতি তাদের আস্থা আছে। তারা অনেক কথা বলবে। তাতে বাংলাদেশের জনগণ তাদের সাথে থাকবে না, এ কারণেই এরা নির্বাচনে ভয় পায়। 

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বে জনগণকে ঐক্যবদ্ধ রাখা এবং দেশে স্থিতিশীল পরিবেশ তৈরি করা। স্থিতিশীল পরিবেশ রক্ষার স্বার্থেই আমরা কেন্দ্রীয়ভাবে আমাদের কর্মসূচিগুলো ঘোষণা করছি।  

ক্ষমতাসীনরা বলছে, আওয়ামী লীগের এখনকার সব কর্মসূচিই সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর ভোটের পরিবেশ তৈরি করতে। সংবিধান অনুযায়ী সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে মাঠে নেমেছে আওয়ামী লীগ। সেক্ষেত্রে, বিএনপি নির্বাচনে না এলেও সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, আগামী নির্বাচনে বিএনপির অংশগ্রহণ করা উচিত। প্রমাণ হোক যে, আওয়ামী লীগ জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছে, না বিএনপির ভুল রাজনীতির কারণে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে। তারা যদি অন্যকোনো সমাধান খোঁজে এটি আমাদের পক্ষে সম্ভব নয়। অনুনয়-বিনয় করে নির্বাচনে আনার কোনো সুযোগ নেই। এ সিদ্ধান্ত তাদের নিতে হবে।   

অক্টোবর হবে উন্নয়ন প্রকল্প উদ্বোধনের মাস। উদ্বোধনী অনুষ্ঠানগুলোকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে বড় সমাবেশের পরিকল্পনাও রয়েছে আওয়ামী লীগের।

একাত্তর/আরবিএস  

সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর