ভিসা নিষেধাজ্ঞার দায় সরকারের: ফখরুল 

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৬ পিএম

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার কারণে গোটা জাতি বিপদগ্রস্ত হয়ে পড়েছে- এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই দায় সরকারের। 

বিএনপি নেতা প্রয়াত আসম হান্নান শাহ্ এর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে এক স্মরণ সভায় এ মন্তব্য করেন তিনি। 

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে র‍্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ছিল। এখন নতুন করে ভিসা নীতি দেয়া হয়েছে। আজ যে সংকট ও বিপদ, শুধু বিএনপির নয়, এটা গোটা জাতির। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভোটের অধিকার থাকবে কিনা, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে আগামী কয়েকটি দিনের মধ্যে।’

কেন আজ জাতি এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়বে, এ প্রশ্ন তুলে বিএনপির মহাসচিব বলেন, ভিসা নিষেধাজ্ঞা খুশির কথা নয়, এটা অত্যন্ত লজ্জার। এর দায় সরকারের। ক্ষমতা ধরে রাখতে কর্তৃত্ববাদী আচরণ সরকারের।

মির্জা ফখরুল বলেন, বিএনপি নয়, গোটা জাতি আজ সরকারের কারণে বিপদগ্রস্ত হয়ে পড়েছে। 

তবে এই পরিস্থিতির মধ্যে ‘বিএনপি আরও সংগঠিত, উজ্জীবিত হয়েছে’ মন্তব্য করে তিনি বলেন, জনগণকে ঐক্যবদ্ধ করে রাস্তায় নামাতে পারলেই সরকারের পতন নিশ্চিত হবে।

বিএনপির মহাসচিব অভিযোগ করেন, সরকার ভয়াবহভাবে বাংলাদেশের আত্মাকে ধ্বংস করে ফেলেছে। আজ কথা বলার অধিকারটুকু নেই, নিরাপত্তা নেই। আজ চলাফেরা, কথাবার্তা সবক্ষেত্রে নিয়ন্ত্রণ করা হয়।

‘সরকার বারবার উন্নয়নের কথা বলে আসছে। অথচ সরকারের তথাকথিত উন্নয়ন বাংলাদেশকে আজ আরও ঋণগ্রস্ত করে ফেলেছে।’ 

মির্জা ফখরুলের অভিযোগ, ‘কত দ্রুত বিএনপির নেতাকর্মীদের সাজা দিয়ে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা যায় সেজন্য আইন মন্ত্রণালয়ের সেল উঠে পড়ে লেগেছে, ভয়াবহ অবস্থা।’

তিনি বলেন, ‘বিদেশে গিয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য রাখছেন, তাতে বাংলাদেশকে বিদেশি শক্তির মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন। এটা দেশের জন্য উদ্বেগ।’

এ সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশের চিকিৎসা করানোর আহ্বান জানান ফখরুল। তিনি বলেন, খালেদা জিয়া আজ অত্যন্ত অসুস্থ। তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে।’

মির্জা ফখরুল বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু হবে সরকারের এমন বক্তব্যে ঘোড়াও হাসে। শেখ হাসিনার অধীনে নির্বাচন সুষ্ঠু ‌হবে না। রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে বিএনপিকে ভাঙার চেষ্টা করছে। কিন্তু সফল হবে না।’ 

‘মানুষ সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন চায়, এর অন্য কিছু মানুষ মেনে নেবে না,’ যোগ করেন তিনি। 

আরবি
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর