তলে তলে আপোষ হয়ে গেছে: কাদের 

আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ০৯:২৪ পিএম

যুক্তরাষ্ট্র ও ভারতের প্রসঙ্গ টেনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তলে তলে আপোষ হয়ে গেছে। এ সময় নির্বাচনের প্রস্তুতি নিতে আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার বিকেলে ঢাকার আমিনবাজার ট্রাক টার্মিনাল এলাকায় শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এ সব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, কোথায় স্যাংশন, কোথায় ভিসা নীতি? তলেতলে আপোষ হয়ে গেছে, আপোষ হয়ে গেছে। দিল্লি আছে। আমেরিকারও দিল্লিকে দরকার। আমরা আছি, দিল্লিও আছে। দিল্লি আছে, আমরা আছি। শত্রুতা কারো সাথে নাই।’

দেশে যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে- এ মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সবাইকে নির্বাচনের প্রস্তুতি নিতে আহ্বান জানান।

কাদের বলেন, বিএনপি নির্বাচনে না এলেও সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। দেশের মানুষ ভোট ছাড়া কিছু ভাবছে না।

তারেক রহমানের মতো পলাতক কোনো নেতার ডাকে আন্দোলন সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির গায়ে দুর্নীতির গন্ধ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি অতীতের মতো দুর্নীতি, লুটপাট করতেই ক্ষমতায় আসতে চায়। যা দেশের মানুষ আর হতে দেবে না।

নির্বাচন বন্ধে বিএনপি ও তাদের শরীকদের চক্রান্ত আর নাশকতা রুখতে ঢাকার প্রবেশদ্বার আমিনবাজারে এই শান্তি সমাবেশ আয়োজন করে ঢাকা জেলা আওয়ামী লীগ। সমাবেশে যোগ দিতে নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হন ট্রাক স্ট্যান্ড মাঠে।

সমাবেশে নেতারা বলেন, সরকার পতনে বিএনপির দাবি অসাংবিধানিক। জনগণ বিএনপির ডাকে সাড়া দেয় নি।

দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম বলেন, নির্বাচনবিরোধী রাজনীতিকে আমরা শান্তি, উন্নয়ন ও সমাবেশের মধ্য দিয়ে বানচাল করে দিবো।

আওয়ামী লীগের সব নেতাকর্মী রাজপথে থেকে অশুভ ষড়যন্ত্র প্রতিহত করবে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

তিনি বলেন, ‘খালেদা জিয়াকে দেশের সব থেকে দামি হাসপাতালে রেখে চিকিৎসা চলছে। তারপরও বলেন যে, খালেদা জিয়ার চিকিৎসা হয় না।’

অসুস্থ খালেদা জিয়াকে সরিয়ে বিএনপি তারেক রহমানকে পদে বসাতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন আরেক কেন্দ্রী নেতা কামরুল ইসলাম।

তিনি বলেন, আজ খালেদা জিয়া অসুস্থ। কিন্তু তাকে নিয়েই টানাহেঁচড়া চলছে। তারা তারেক রহমানকে প্রতিষ্ঠিত করার জন্য খালেদা জিয়াকে মাইনাস করতে চাচ্ছেন। 

 

 

আরবি
দিল্লিতে শেখ হাসিনাকে প্রেস কনফারেন্সের সুযোগ দিয়ে ভারত সরকার বাংলাদেশের সার্বভৌমত্বের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ...
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধ করতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট ধীরগতির করার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর