খসরু-স্বপনকে ছয় দিনের রিমান্ডে পেলো ডিবি

আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ০৯:৩৪ পিএম

পুলিশ কনস্টেবল আমিরুল হক হত্যা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও মিডিয়া সেলের আহবায়ক জহির উদ্দিন স্বপনের ছয় দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবী তাদের জামিন আবেদন নাকচ করে ছয় দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা মতিঝিল জোনের ডিবির পরিদর্শক তরিকুল ইসলাম। রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন বিএনপিপন্থি আইনজীবীরা। দুই পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুর করেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, আমীর খসরু এজাহারভুক্ত চার নম্বর আসামি। তাদের নির্দেশনা এবং উসকানিতে এই ঘটনা ঘটেছে। তাদের পরিকল্পনায় বাসে আগুন এবং পুলিশ হত্যার ঘটনা ঘটেছে। এমনকি তারা প্রধান বিচারপতির ভবনেও হামলা করেছেন। আরও তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল।

অপরদিকে আমীর খসরুর আইনজীবী বলেন, একটি মহলের ষড়যন্ত্রে বিএনপি নেতাদের ফাঁসানো হয়েছে। খসরু পুলিশ মারার ঘটনায় জড়িত না থাকা সত্ত্বেও তাকে আটক করে রিমান্ড দিয়ে অবিচার করা হয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে গুলশানের একটি বাসা থেকে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এছাড়া গুলশানের একটি বাসা থেকে জহির উদ্দিন স্বপনকে গ্রেপ্তার করা হয়। 

গত ২৯ অক্টোবর রাজধানীর পল্টন মডেল থানায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মাসুক মিয়া বাদি হয়ে হত্যা মামলা করেন। মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রধান আসামি করা হয়। এছাড়া বিএনপির শীর্ষস্থানীয় নেতাসহ ১৬৪ জনকে আসামি করা হয়। 

এ মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- মির্জা আব্বাস, রুহুল কবির রিজভী, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুস সালাম, নিপুণ রায়, আমিনুল হক, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।

একাত্তর/এসি

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর