নির্বাচনে অংশ নেওয়া নিয়ে যা বললেন মেজর হাফিজ

আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ০৮:৫১ পিএম

জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার তত্ত্বাবধানে বিএনপির আগামী নির্বাচনে অংশ নেওয়া উচিত বলে মনে করেন দলটির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। এমন ব্যবস্থায় নির্বাচন হলে বিএনপির মনোনয়ন নিয়ে তিনিও সেই নির্বাচনে অংশ নিতে চান। তবে নতুন দল গঠন করে নির্বাচনে অংশ নেওয়ার খবর নাকচ করে দিয়েছেন তিনি।

হরতাল-অবরোধের মতো কর্মসূচি দিয়ে বিএনপি যখন সরকার পতনের আন্দোলনে ব্যস্ত তখন নতুন দল গঠন করে বিএনপির সংস্কারপন্থী বলে পরিচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন বলে সোমবার জানিয়েছিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

তার এই বক্তব্যের পর আলোচনায় আসেন দীর্ঘদিন চুপ থাকা বিএনপির এই ভাইস চেয়ারম্যান। একাত্তরকে মেজর হাফিজ জানান, জাতিসংঘসহ আন্তর্জাতিক কোনো সংস্থার তত্ত্বাবধানে হলেও বিএনপির আগামী নির্বাচনে অংশ নেওয়া উচিত। সে ক্ষেত্রে দলের মনোনয়ন নিয়েই তিনি নির্বাচনে যেতে আগ্রহী।

বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন বলেন, ‘আগামী নির্বাচনে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যস্ততায় যদি নির্বাচনের ব্যবস্থা হয় তবে তাতে বিএনপির অংশগ্রহণ করা উচিত। বিএনপি নির্বাচন করলে আমিও করবো।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ২০১৪ সালের ৫ জানুয়ারির দশম সংসদ নির্বাচন বর্জন করে বিএনপি-জামায়াত জোট। ওই সময় তাদের আন্দোলনে ব্যাপক সহিংসতা ঘটে। এরমধ্যে টানা দ্বিতীয়বার ক্ষমতায় আসে আওয়ামী লীগ।

এরপর ২০১৮ সালের ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা হলে ওই নির্বাচনে প্রথমে অংশ না নেওয়ার ঘোষণা দেয় বিএনপি। পরে ২০ দলীয় জোটের পাশাপাশি নতুন জোট ঐক্যফ্রন্ট নিয়ে তাতে অংশ নেয়। সে নির্বাচনে ভরাডুবির পর ‘আগের রাতে ভোট হয়ে যাওয়ার’ অভিযোগ তোলে বিএনপি।

এবার ভোটের আগে সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি হরতাল অবরোধ ফিরিয়ে এনেছে। গত ২৮ অক্টোবর সংঘর্ষের মধ্যে তাদের সমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর দেশে হরতাল-অবরোধের মত কর্মসূচিদিয়েছে দলটি।

দলটির মহাসচিবসহ কয়েকশ নেতাকর্মী ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন। তফসিলের প্রস্তুতি নিতে থাকা নির্বাচন কমিশনের আমন্ত্রণে তাদের সঙ্গে আলোচনাতেও তারা যায়নি।

এমন পরিস্থিতিতে বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিনকে ঘিরে নানা জল্পনা চলছে। বলা হচ্ছে, দল ছাড়াই আগামী নির্বাচনে অংশ নিতে পারেন তিনি।

তবে নিবন্ধিত কোনো দলে যোগ দেওয়া বা নতুন দল গঠন করে নির্বাচনে যাওয়ার খবর নাকচ করে দিয়ে এই বিএনপি নেতা বলেন, আমি বর্তমানে অসুস্থ।

এদিকে বিএনপি নেতারা বলছেন এসব ষড়যন্ত্র আগেও হয়েছে এখনও হচ্ছে। ষড়যন্ত্র করে কোন লাভ নেই। বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাবেনা বিএনপি।

দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, এক-এগারোর সময় কম চেষ্টা হয়নি। দল ভাঙবে না।

২০০৭ সালে এক এগারোর সময় বিএনপির সংস্কারপন্থী অংশের মহাসচিব ছিলেন মেজর হাফিজ। পরে বিএনপি চেয়ারপারসন তাকে দলে ফিরিয়ে আনেন। কিন্তু ২০২০ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শাও নোটিশ পান মেজর হাফিজ ও শওকত মাহমুদ। নোটিশের জবাব সন্তোজনক হওয়ায় পদে থাকেন হাফিজ। আর বহিষ্কৃত হন শওকত মাহমুদ।

কেএসএইচ
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর