শিগগিরই চমক আসছে: বিএনএম মহাসচিব

আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ০৭:০৮ পিএম

নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) এক শীর্ষ নেতা বলেছেন, তাদের দলে চেয়ারম্যান পদে খুব শিগগিরই চমক আসছে।

সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে কার্য নির্বাহী কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে একথা বলেন বিএনএম এর মহাসচিব ড. মো. শাহজাহান।

তিনি বলেছেন, বিভিন্ন দলের ২৫ জন সাবেক সংসদ সদস্য তাদের দলে যোগ দিতে যাচ্ছেন।

দেশে জাতীয় নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও অবাধ আছে মন্তব্য তিনি বলেন, ‘খুব শিগগিরই চমক হিসেবে চেয়ারম্যান পদে দলমত নির্বিশেষে সবার কাছে গ্রহণযোগ্য একজন যোগদান করবেন।’

বিএনএম-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ফরিদপুর এলাকার সন্তান শাহ মোহাম্মদ আবু জাফর।

সোমবার একটি পত্রিকার সংবাদে লেখা হয়েছে, নতুন নিবন্ধন পাওয়া বিএনএমে যোগ দিতে পারেন বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম এবং বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান।

তবে সাকিব আল হাসান এরি মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে তিনটি আসনে মনোনয়নের জন্য ফরম কিনেছেন।

আর মেজর হাফিজ যোগ দিচ্ছেন কিনা সেই প্রশ্নে বিএনএমের মহাসচিব শাহজাহান সাংবাদিকদের স্পষ্ট কোনো উত্তর দেননি।

তবে তিনি বলেছেন, ‘এই সপ্তাহে বিভিন্ন দলের ২৫ জন সাবেক এমপি যোগ দেবেন।

এদিকে ৩০০ আসনে প্রার্থী দেয়ার লক্ষ্যে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে দলটি। 

আরবি 
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় তিন কোটি টাকা খরচ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, দলটির সর্বোচ্চ সাড়ে চার কোটি টাকা ব্যয় করার সুযোগ ছিলো।
ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসানের কিংস পার্টি খ্যাত বিএনএমে যোগ দেওয়ার প্রসঙ্গে মুখ খুলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। তিনি দাবি করেছেন, কখনোই বিএনএমের...
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সবচেয়ে বেশি অনলাইন বুলিইংয়ের শিকার হয়েছেন।
দেশি-বিদেশি চ্যালেঞ্জ মোকাবিলা করে দ্বাদশ জাতীয় নির্বাচন হলেও মানুষের অনাস্থা দূর করা যায়নি বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর