সাকিব এসেছিলো, তবে ফাঁদে পা দেয়নি: হাফিজ

আপডেট : ১৯ মার্চ ২০২৪, ০২:৪৫ পিএম

ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসানের কিংস পার্টি খ্যাত বিএনএমে যোগ দেওয়ার প্রসঙ্গে মুখ খুলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। তিনি দাবি করেছেন, কখনোই বিএনএমের রাজনীতিতে যুক্ত হননি তিনি।

হাফিজ উদ্দিন আহমদের বাসায় গিয়ে বিএনএমে যোগ দিয়েছিলেন সাকিব আল হাসান- এমন একটি সংবাদ প্রকাশের পর নানা মুখরোচক আলোচনা চলছে। সদ্য আওয়ামী লীগের মনোনয়নে সংসদে যাওয়া তারকা ক্রিকেটার সাকিব কীভাবে বিএনএমে যোগ দিয়েছিলেন তা নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন অনেকে।  

সাকিব ইস্যু নিয়ে মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর এদিন বনানীতে নিজের বাসায় সাংবাদিকদের ডেকে ওই ঘটনার নানাদিক তুলে ধরেন হাফিজ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, আমি লজ্জিত হওয়ার মতো কিছুই করিনি। কয়েকজন সাবেক সামরিক কর্মকর্তা সাকিব আল হাসানকে আমাকে আমার কাছে নিয়ে আসে। সে রাজনীতি করার ইচ্ছা প্রকাশ করে।

‘সাকিবকে কোনো উৎসাহ দেইনি। তারপর সে বিএনএমে যোগ দেয়নি। আমার কাছ থেকে তেমন কিছু না পেয়ে সে চলে যায়,’ দাবি সাবেক এই সামরিক কর্মকর্তার।

বিএনএমের নেতারাই সাকিবকে নিয়ে এসেছিলো উল্লেখ করে হাফিজ উদ্দিন বলেন, কিছু সামরিক কর্মকর্তা ও সরকারের পক্ষ থেকে আমাকে নির্বাচনে অংশ নেয়ার প্রস্তাব দেয়া হয়েছিলো। কিন্তু তাতে আমি সায় দেইনি। নির্বাচনে অংশ না নেয়ায় আমাকে কারাগারে পাঠানো হয়েছে।

‘সরকারে ফাঁদে পা দেইনি। বিএনএমের নেতারা আমার বাসায় বেশ কয়েকবার এসেছেন। কিন্তু দলের কোনো বৈঠক হয়নি,’ দাবি করেন ওয়ান ইলেভেনের সময়ের আলোচিত রাজনীতিক হাফিজ।

তিনি বলেন, এটা গোপন কিছু না। প্রস্তাব দেয়া হয়েছিলো, আমি গ্রহণ করিনি। নাগরিক হিসেবে যেকোনো সময় নতুন দল করতে পারতাম, কিন্তু সেটা করিনি। গোপনেও কিছু করিনি।

শারীরিক অসুস্থতা কারণে রাজনীতি থেকে দুরে থাকারও দাবি করেন হাফিজ উদ্দিন। বলেন, জীবনে অনেক পেয়েছি। তাই কিংস পার্টিতে যোগ দেয়ার প্রয়োজন মনে করিনি।

ছয়বারের এই সংসদ সদস্য দাবি করেন, জনগণের দৃষ্টি অন্যখাতে নিতে কাল্পনিক কাহিনি অবতারণা করা হয়েছে। নিজেদের ব্যর্থতা ঢাকতেই সাকিবকে দিয়ে আমার নামে কুৎসা রটিয়েছি সরকারের একটি মহল।  

শেষ সময় পর্যন্ত বিএনপির হয়ে কাজ করে অঙ্গীকার ব্যক্ত করে হাফিজ উদ্দিন বলেন, কিছু সংখ্যক লুটেরার কারণে দেশের মানুষের আজ বেহাল দশা। যারা বিদেশে টাকা পাচার করে তাদের বিরুদ্ধে কোন খবর নেই।

আরবি
সরকারের কাজের অন্ধ সমালোচনা করা ছাড়া আর কোনো কাজ না থাকায় বিএনপির ‘নেতারা ক্লান্ত ও কর্মীরা হতাশ হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মানুষের জন্য কাজ করার পাশাপাশি মাগুরাবাসীদের জন্য নিজেকে উজাড় করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য এবং বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান।
এবারের নির্বাচনে রাজনীতিবিদদের চেয়ে কোনো অংশেই পিছিয়ে নেই বিভিন্ন অঙ্গনে খ্যাতিমান তারকা প্রার্থীরা। অভিনেতা, গায়িকা-নায়িকা আর ক্রিকেটাররা এবার জমিয়ে দিয়েছেন ভোটের মাঠ। আসুন দেখে নিই তারকা...
নির্বাচনী ব্যস্ততার মাঝেই বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান  ছুটে গেলেন মাঠে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশের দিনে নাম্বার ওয়ান ঘাম ঝড়িয়েছেন। ইনজুরি থেকে সেরে উঠছেন, ফিরতে চান...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর