জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের পার্লামেন্টারি বোর্ডের সভা বসছে বৃহস্পতিবার।
দলটির দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন জানান, বেলা সকাল ১১ টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিতক হবে।
দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের আবেদন যাচাই-বাছাই, প্রয়োজনে প্রার্থীদের সাক্ষাৎকার নিয়ে মনোনয়ন বোর্ড নির্বাচনে দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করবে।
সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের অন্যতম শরিক দলটির সভাপতি হাসানুল হক ইনু।
গত ১৮-২১ নভেম্বর চারদিনব্যাপী জাসদের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের কাছে দলীয় মনোনয়নের জন্য আবেদন ফরম বিক্রি করা হয়। চারদিনে সরাসরি এবং অনলাইনে ৩৯১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
বসছে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড, প্রথমদিন তিন বিভাগ